জয়পুরহাট    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে বিরামপুরে মানববন্ধন

ছবি- দৈনিক জয়পুরবার্তা

ইসলামী ব্যাংকসহ দেশের ব্যাংকিং খাতে এস আলম গ্রুপের ‘অবৈধ নিয়োগ ও একচ্ছত্র দখলদারীত্ব’ বাতিলের দাবিতে মানববন্ধন করেছে বৈষম্যবিরোধী চাকুরী প্রত্যাশী পরিষদ ও ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম।

সোমবার ৬অক্টোবর দিনাজপুরের বিরামপুরে ইসলামী ব্যাংক সামনে দিনাজপুর- গোবিন্দগঞ্জ আঞ্চলিক সড়কে আয়োজিত এ মানববন্ধনে বক্তারা ২০১৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত এস আলমের প্রভাবে ইসলামী ব্যাংকে চট্টগ্রাম অঞ্চলের অবৈধ নিয়োগ বাতিলের দাবি জানান।

সমাবেশে বৈষম্যবিরোধী চাকুরী প্রত্যাশীদের মধ্যে বক্তব্য রাখেন, মিনারুল ইসলাম, কামরুজ্জামান, আশরাফুল ইসলাম, মফিজুল ইসলাম এবং ব্যবসায়ীদের মধ্যে এহসান কবির আজিম, নাজমুস সাকিব সোহেল, শরিফুল ইসলাম প্রমুখ। 

বক্তারা অভিযোগ করেন, এস আলম ইসলামী ব্যাংক দখলের পর ২০১৭ থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত বিভিন্ন পদে শুধু চট্টগ্রামের ৫ হাজার ৫০০ জনকে অবৈধভাবে নিয়োগ দিয়েছেন, যার মধ্যে ৪ হাজার ৫০০ জনের বেশি পটিয়া উপজেলার। দেশের ৬৩ জেলার প্রার্থীদের বঞ্চিত রেখে এক জেলার প্রার্থীদের প্রাধান্য দেওয়ায় ব্যাংকের সেবার মান ও প্রশাসনিক শৃঙ্খলা ভেঙে পড়েছে বলে তারা মন্তব্য করেন।

বক্তারা অবিলম্বে এসব অবৈধ নিয়োগ বাতিল করে সারা দেশ থেকে মেধাভিত্তিক নিয়োগ নিশ্চিত করার দাবি জানান।

একইসঙ্গে সারা দেশ থেকে মেধা যাচাইয়ের মাধ্যমে সৎ ও যোগ্য প্রার্থী নিয়োগের আহ্বান জানান তারা।

বক্তারা বলেন, ব্যাংক লুটেরা এস আলম ও তার নিয়োগপ্রাপ্ত অযোগ্য কর্মকর্তাদের অপসারণ না করা হলে গ্রাহকরা একে একে ইসলামী ব্যাংক থেকে মুখ ফিরিয়ে নেবে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে বিরামপুরে মানববন্ধন

প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৫

featured Image

ইসলামী ব্যাংকসহ দেশের ব্যাংকিং খাতে এস আলম গ্রুপের ‘অবৈধ নিয়োগ ও একচ্ছত্র দখলদারীত্ব’ বাতিলের দাবিতে মানববন্ধন করেছে বৈষম্যবিরোধী চাকুরী প্রত্যাশী পরিষদ ও ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম।

সোমবার ৬অক্টোবর দিনাজপুরের বিরামপুরে ইসলামী ব্যাংক সামনে দিনাজপুর- গোবিন্দগঞ্জ আঞ্চলিক সড়কে আয়োজিত এ মানববন্ধনে বক্তারা ২০১৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত এস আলমের প্রভাবে ইসলামী ব্যাংকে চট্টগ্রাম অঞ্চলের অবৈধ নিয়োগ বাতিলের দাবি জানান।

সমাবেশে বৈষম্যবিরোধী চাকুরী প্রত্যাশীদের মধ্যে বক্তব্য রাখেন, মিনারুল ইসলাম, কামরুজ্জামান, আশরাফুল ইসলাম, মফিজুল ইসলাম এবং ব্যবসায়ীদের মধ্যে এহসান কবির আজিম, নাজমুস সাকিব সোহেল, শরিফুল ইসলাম প্রমুখ। 

বক্তারা অভিযোগ করেন, এস আলম ইসলামী ব্যাংক দখলের পর ২০১৭ থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত বিভিন্ন পদে শুধু চট্টগ্রামের ৫ হাজার ৫০০ জনকে অবৈধভাবে নিয়োগ দিয়েছেন, যার মধ্যে ৪ হাজার ৫০০ জনের বেশি পটিয়া উপজেলার। দেশের ৬৩ জেলার প্রার্থীদের বঞ্চিত রেখে এক জেলার প্রার্থীদের প্রাধান্য দেওয়ায় ব্যাংকের সেবার মান ও প্রশাসনিক শৃঙ্খলা ভেঙে পড়েছে বলে তারা মন্তব্য করেন।

বক্তারা অবিলম্বে এসব অবৈধ নিয়োগ বাতিল করে সারা দেশ থেকে মেধাভিত্তিক নিয়োগ নিশ্চিত করার দাবি জানান।

একইসঙ্গে সারা দেশ থেকে মেধা যাচাইয়ের মাধ্যমে সৎ ও যোগ্য প্রার্থী নিয়োগের আহ্বান জানান তারা।

বক্তারা বলেন, ব্যাংক লুটেরা এস আলম ও তার নিয়োগপ্রাপ্ত অযোগ্য কর্মকর্তাদের অপসারণ না করা হলে গ্রাহকরা একে একে ইসলামী ব্যাংক থেকে মুখ ফিরিয়ে নেবে।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত