যশোরের অভয়নগরে ইসলামী ব্যাংকে বাংলাদেশ লিমিটেডে ২০১৭ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত এস আলম কর্তৃক অবৈধ নিয়োগকৃত কর্মকর্তাদের অপসারণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
সোমবার দুপুরে নওয়াপাড়া বাজারের ইসলামী ব্যাংকের সামনে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম ও বৈষম্যহীন চাকুরী প্রত্যাশী পরিষদের ব্যানারে পৃথক দুটি মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
বিশিষ্ট ব্যবসায়ী মাদানী ট্রেডার্সের স্বত্বাধিকারী ইউনুস আকুঞ্জির সঞ্চালনায় বক্তব্য রাখেন, এমআই কর্পোরেশনের স্বত্বাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী গোলাম মোস্তফা, ইসলামী ব্যাংকের গ্রাহক বীর মুক্তিযোদ্ধা ইব্রাহিম খলিল, বাংলাদেশ ট্রেডিং এর স্বত্বাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী শেখ সাইফুল্লাহ। এছাড়াও বক্তব্য রাখেন ছাত্রনেতা এসএম ফয়সাল আহম্মেদ, শফিকুজ্জামান, আহমেদ সাইফুল্লাহসহ অন্যান্যরা। ঘন্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তারা বলেন, স্বৈরাচার সরকারের আমলে ইসলামী ব্যাংকে এস আলম কর্তৃক অবৈধ নিয়োগকৃত কর্মকর্তাদের অপসারণ করে ইসলামী ব্যাংকের সুনাম ফিরিয়ে আনতে হবে।

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৫

আপনার মতামত লিখুন