বেনাপোল কাস্টমস হাউসের রাজস্ব কর্মকর্তা শামিমা আক্তারকে ঘুষের ২ লাখ ৭৬ হাজার টাকাসহ আটক করার পর অনৈতিক সুবিধা নিয়ে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে দুর্নীতি দমন কমিশন (দুদক) কর্মকর্তাদের বিরুদ্ধে। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে স্থানীয় জনতা প্রায় আধা ঘণ্টা ধরে দুদকের গাড়ি অবরুদ্ধ করে রাখে। সোমবার রাত ৯টার দিকে বেনাপোল কাস্টমস হাউসের সামনে এ ঘটনা ঘটে।
এর আগে বিকেল ৩টার দিকে দুদকের একটি টিম কাস্টমস হাউসে অভিযান চালিয়ে রাজস্ব কর্মকর্তা শামিমা আক্তার ও তার সহযোগী এক এনজিও সদস্যকে ঘুষের টাকা সহ আটক করে।
স্থানীয় সূত্রে জানা যায়, আটক দুজনকে পরে কাস্টমস কমিশনারের কক্ষে নিয়ে টানা পাঁচ ঘণ্টা গোপন বৈঠক করে দুদক কর্মকর্তারা। রাত ৮টার দিকে সাংবাদিকরা বিষয়টি জানতে চাইলে তারা কোনো তথ্য না দিয়ে চলে যাওয়ার চেষ্টা করেন। পরে সাংবাদিকদের জেরার মুখে দুদকের কর্মকর্তারা স্বীকার করেন যে রাজস্ব কর্মকর্তা ঘুষের টাকা নেওয়ার কথা মেনে নিয়েছেন। তবে এনজিও সদস্যের কাছে টাকা পাওয়া যাওয়ায় তাকেই আটক দেখানো হয়েছে। রাজস্ব কর্মকর্তা শামিমা আক্তারকে ছেড়ে দেওয়া হয়েছে।
অন্যদিকে, রাজস্ব কর্মকর্তা অপরাধ স্বীকার করার পরও তাকে ছেড়ে দেওয়ায় ক্ষুব্ধ হয়ে ওঠেন স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ। একপর্যায়ে দুদক কর্মকর্তারা গাড়িতে উঠলে জনতা তাদের গাড়ি অবরুদ্ধ করে রাখে। পরে পুলিশের হস্তক্ষেপে প্রায় আধা ঘণ্টা পর গাড়িটি মুক্ত হয়।
এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও সচেতন মহল বলছেন, “অপরাধ স্বীকারের পরও অভিযুক্ত কর্মকর্তাকে ছেড়ে দেওয়া দুদকের প্রতি মানুষের বিশ্বাস ও সম্মানকে প্রশ্নবিদ্ধ করেছে।
এ বিষয়ে দুদকের কোনো কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে মন্তব্য করতে রাজি হননি।

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৫

আপনার মতামত লিখুন