বগুড়ার শাজাহানপুর উপজেলায় দেশিও বিষাক্ত রেক্টিফাইড স্প্রিড (চোলাই মদ) পানে এক জনের মৃত্যু হয়েছে। নিহত ব্যাক্তি উপজেলার খোট্টাপাড়া ইউনিয়নের খোট্টাপাড়া গ্রামের মৃত মাহবুবুর রহমান মাস্টারের ছেলে ও খোট্টাপাড়া ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য আলেয়া বেগমের স্বামী মিজানুর রহমান লিটন (৫৫)।গত মঙ্গলবার (৭ অক্টোবর) সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তার তার মৃত্যু হয়।
এ ঘটনায় একই সাথে মদ্যপান করা আরও চার জনের অবস্থা গুরুতর। অসুস্থরা হলেন—নাছিদুল সোনার (২৭), আব্দুল্লাহেল কাফি (৩০), আনসার সদস্য রঞ্জু মিয়া (৩০) এবং মানিক আকন্দ (৩০)। তাঁরা সবাই একই গ্রামের বাসিন্দা।
এলাকাবাসী জানায়, হিন্দু ধর্মাবলম্বীদের দুর্গাপূজার দিন (২ অক্টোবর) সন্ধ্যায় তাঁরা একসঙ্গে মদ্যপান করেন। রাতে অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাঁদের হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় লিটনের মৃত্যু হয়।
নিহত লিটনের এক স্বজন জানান, লিটনসহ পাঁচজন পার্শ্ববর্তী এলাকা থেকে দেশিও চোলাই মদ সংগ্রহ করে একসঙ্গে মদ্যপান করেছিলেন। পরে সবাই অসুস্থ হয়ে পড়ে।
চিকিৎসকরা বলেছেন, বিষাক্ত মদ্যপানের কারণে তাঁর কিডনি বিকল হয়ে মারা যায়।
বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক জানান, বিষাক্ত (রেক্টিফাইড স্প্রিড) মদ্যপানে অসুস্থ হয়ে পাঁচজন ভর্তি হয়েছিলেন। তাঁদের মধ্যে একজন মারা গেছেন, বাঁকিদের কিডনির অবস্থা খুবই খারাপ।
শাজাহানপুর থানার ওসি শফিকুল ইসলাম জনকণ্ঠকে জানান, "ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রাথমিক রিপোর্টে মদ্যপানের বিষক্রিয়ায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। হাসপাতালে ভর্তি থাকা চারজনের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।"

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৫

আপনার মতামত লিখুন