জয়পুরহাট    শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

নোবেল পুরস্কার ২০২৫ অর্থনীতিতে নোবেল পেলেন ৩ জন

ছবি: সংগৃহীত

২০২৫ সালের নোবেল অর্থনীতি পুরস্কার পেয়েছেন তিন প্রখ্যাত অর্থনীতিবিদ — জোয়েল মকিয়র, ফিলিপ আজিওন ও পিটার হাওয়িট। উদ্ভাবন-ভিত্তিক অর্থনৈতিক প্রবৃদ্ধি ব্যাখ্যায় অবদানের জন্য তাদের এ সম্মাননায় ভূষিত করা হয়েছে।

সোমবার (১৩ অক্টোবর), রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস পুরস্কারপ্রাপ্তদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে।

এই সম্মানজনক পুরস্কারের পূর্ণ নাম হলো ‘দ্য স্ভেরিজেস রিক্সব্যাংক প্রাইজ ইন ইকোনমিক সায়েন্সেস ইন মেমরি অব আলফ্রেড নোবেল । এটি চলতি বছরের নোবেল পুরস্কারগুলোর শেষ ঘোষণা, যার আর্থিক পুরস্কার ধরা হয়েছে ১ কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনা (প্রায় ১২ লাখ মার্কিন ডলার)।

পুরস্কার ঘোষণার সময় নোবেল কমিটি জানায়, ‘এই তিন অর্থনীতিবিদ আমাদের উপলব্ধি করিয়েছেন যে ধারাবাহিক অর্থনৈতিক প্রবৃদ্ধি কোনো স্বাভাবিক বিষয় নয়; বরং ইতিহাসের অধিকাংশ সময় অর্থনৈতিক স্থবিরতাই ছিল সাধারণ প্রবণতা। তাদের গবেষণা প্রমাণ করেছে, দীর্ঘস্থায়ী প্রবৃদ্ধি নিশ্চিত করতে উদ্ভাবনকে সুরক্ষা ও প্রণোদনা দেওয়া অত্যন্ত প্রয়োজন।’

বিজয়ীদের পরিচয় ও অবদান

জোয়েল মকিয়র যুক্তরাষ্ট্রের নর্থওয়েস্টার্ন ইউনিভার্সিটির অধ্যাপক। তিনি পুরস্কারের অর্ধেক ভাগ পেয়েছেন। অন্য অর্ধেক ভাগ ভাগাভাগি করেছেন ফিলিপ আজিওন ও পিটার হাওয়িট। আজিওন বর্তমানে প্যারিসের কোলেজ দ্য ফ্রঁস ও ইনসিয়াড এবং যুক্তরাজ্যের লন্ডন স্কুল অব ইকোনমিকস অ্যান্ড পলিটিকাল সায়েন্সে অধ্যাপনা করছেন। হাওয়িট যুক্তরাষ্ট্রের ব্রাউন ইউনিভার্সিটির অধ্যাপক।

নোবেল কমিটির সদস্য জন হ্যাসলার বলেন, জোয়েল মকিয়র ঐতিহাসিক বিশ্লেষণের মাধ্যমে প্রযুক্তিগত উদ্ভাবনের ওপর নির্ভরশীল টেকসই প্রবৃদ্ধির উপাদানগুলো চিহ্নিত করেছেন। সূত্র: রয়টার্স।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

নোবেল পুরস্কার ২০২৫ অর্থনীতিতে নোবেল পেলেন ৩ জন

প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৫

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত