জয়পুরহাট    শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

তারেক রহমানের সাক্ষাৎকার পর্দায় প্রদর্শন করলেন ইঞ্জিনিয়ার আমিনুর ইসলাম সিআইপি

ছবি- প্রতিনিধি

জয়পুরহাটের আক্কেলপুর হাসপাতাল গেটের সামনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর বিবিসি বাংলাতে দেওয়া দুই পর্বের সাক্ষাৎকার প্রদর্শনী ‘গণতন্ত্র পুনরুদ্ধারের নতুন দিগন্ত উন্মোচন’ প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শনের ব্যবস্থা করেন জয়পুরহাট-২ এর বিএনপি (ধানের শীষ) মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার আমিনুর ইসলাম সিআইপি

সোমবার (১৩ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে ইঞ্জিনিয়ার আমিনুর ইসলাম সিআইপি এর পক্ষে আক্কেলপুর উপজেলার বিএনপি’র অন্যতম নেতা, আক্কেলপুর পৌরসভার সাবেক পৌর মেয়র আলমগীর চৌধুরী বাদশা এর নেতৃত্বে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে উক্ত প্রদর্শনীর ব্যবস্থা করা হয়। জানা যায়, মূলত সাধারণ জনগণের দোরগোড়ায় তারেক রহমানের বার্তা পৌঁছে দিতেই নিজ উদ্যোগে ইঞ্জিনিয়ার আমিনুর ইসলাম সিআইপি এ কর্মসূচি পালন করেন। এসময় শিশু, ছাত্র, চাকরিজীবী, ব্যবসায়ী, রিক্সাচালক, পথচারীসহ নানান শ্রেণির মানুষ উপস্থিত থেকে প্রদর্শনীটি উপভোগ করেন। তারেক রহমানের বক্তব্য চলাকালীন তাদের কাউকে তার পক্ষে স্লোগান দিতেও দেখা যায়। 

প্রদর্শনী কর্মসূচির বিষয়ে জানতে চাইলে মুঠোফোনে ইঞ্জিনিয়ার আমিনুর ইসলাম সিআইপি বলেন, আমাদের সাংগঠনিক অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্প্রতি বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে যা বলেছেন তা দেশের সাধারণ মানুষের মাঝে পৌঁছে দিতে আমি তার সাক্ষাৎকারটি পর্দায় প্রদর্শন করার উদ্যোগ নিয়েছি। কারণ আমি মনে করি দীর্ঘ ১৭ বছর তারেক রহমান দেশে নেই। তবে তিনি দেশের মানুষের মুক্তির জন্য নিরন্তর সংগ্রাম করেছেন। সম্প্রতি তিনি বিদেশি গণমাধ্যমে সাক্ষাতকার দিয়ে দেশের মানুষের আরো কাছে যাওয়ার কথা বলেছেন। সেই কারণেই তার সাক্ষাৎকারটি বড় পর্দায় প্রদর্শন করার উদ্যোগ নিয়েছি। সংবাদটি শেয়ার করুন :

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

তারেক রহমানের সাক্ষাৎকার পর্দায় প্রদর্শন করলেন ইঞ্জিনিয়ার আমিনুর ইসলাম সিআইপি

প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৫

featured Image

জয়পুরহাটের আক্কেলপুর হাসপাতাল গেটের সামনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর বিবিসি বাংলাতে দেওয়া দুই পর্বের সাক্ষাৎকার প্রদর্শনী ‘গণতন্ত্র পুনরুদ্ধারের নতুন দিগন্ত উন্মোচন’ প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শনের ব্যবস্থা করেন জয়পুরহাট-২ এর বিএনপি (ধানের শীষ) মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার আমিনুর ইসলাম সিআইপি

সোমবার (১৩ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে ইঞ্জিনিয়ার আমিনুর ইসলাম সিআইপি এর পক্ষে আক্কেলপুর উপজেলার বিএনপি’র অন্যতম নেতা, আক্কেলপুর পৌরসভার সাবেক পৌর মেয়র আলমগীর চৌধুরী বাদশা এর নেতৃত্বে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে উক্ত প্রদর্শনীর ব্যবস্থা করা হয়। জানা যায়, মূলত সাধারণ জনগণের দোরগোড়ায় তারেক রহমানের বার্তা পৌঁছে দিতেই নিজ উদ্যোগে ইঞ্জিনিয়ার আমিনুর ইসলাম সিআইপি এ কর্মসূচি পালন করেন। এসময় শিশু, ছাত্র, চাকরিজীবী, ব্যবসায়ী, রিক্সাচালক, পথচারীসহ নানান শ্রেণির মানুষ উপস্থিত থেকে প্রদর্শনীটি উপভোগ করেন। তারেক রহমানের বক্তব্য চলাকালীন তাদের কাউকে তার পক্ষে স্লোগান দিতেও দেখা যায়। 

প্রদর্শনী কর্মসূচির বিষয়ে জানতে চাইলে মুঠোফোনে ইঞ্জিনিয়ার আমিনুর ইসলাম সিআইপি বলেন, আমাদের সাংগঠনিক অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্প্রতি বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে যা বলেছেন তা দেশের সাধারণ মানুষের মাঝে পৌঁছে দিতে আমি তার সাক্ষাৎকারটি পর্দায় প্রদর্শন করার উদ্যোগ নিয়েছি। কারণ আমি মনে করি দীর্ঘ ১৭ বছর তারেক রহমান দেশে নেই। তবে তিনি দেশের মানুষের মুক্তির জন্য নিরন্তর সংগ্রাম করেছেন। সম্প্রতি তিনি বিদেশি গণমাধ্যমে সাক্ষাতকার দিয়ে দেশের মানুষের আরো কাছে যাওয়ার কথা বলেছেন। সেই কারণেই তার সাক্ষাৎকারটি বড় পর্দায় প্রদর্শন করার উদ্যোগ নিয়েছি। সংবাদটি শেয়ার করুন :

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত