বিরামপুর শহরের ঢাকামোড়ে বুধবার দিবাগত রাত ৯টার দিকে ট্রাকের চাপায় আতাউর রহমান (৫০) নামের এক অটো চালকের মৃত্যু ঘটেছে। তিনি পার্শ্ববর্তী ফুলবাড়ি উপজেলার চক শাহাবাজপুর গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ফুলবাড়ির উদ্দেশ্যে যাত্রী তোলার জন্য অটোরিক্স্রা চালক আতাউর ঢাকামোড়ে মহাসড়কের উপর অপেক্ষা করছিলেন। রাত ৯টার দিকে পিছন থেকে একটি ট্রাক অটোকে ধাক্কা দিলে আতাউর রাস্তায় পড়ে যান। এসময় ঐ ট্রাক আতাউরকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।
বিরামপুর থানার ওসি মমতাজুল হক জানান, এঘটনায় থানায় সড়ক আইনে মামলা হয়েছে এবং স্বজনদের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে।

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ অক্টোবর ২০২৫

আপনার মতামত লিখুন