রাজশাহীর বাঘা উপজেলার ৩নং পাকুরিয়া ইউনিয়নের আলাইপুর গ্রামের বাসিন্দা, মৃত শলেমনা মণ্ডলের পুত্র আবুল কালাম আজাদ (৪৭) আর নেই।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আজ শুক্রবার (১৭ অক্টোবর) সকাল ৮টার দিকে স্ট্রোকজনিত কারণে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আবুল কালাম আজাদ স্থানীয় রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করেছেন এবং তিনি ৩নং পাকুরিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি পদপ্রার্থী ছিলেন। তাঁর অকাল মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনসহ সর্বস্তরের জনগণের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
মরহুমের জানাজা আজ শুক্রবার মাগরিবের নামাজের পর পাকুরিয়া ইউনিয়নের আলাইপুর জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।
জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
আল্লাহ তায়ালা মরহুমকে জান্নাতুল ফেরদৌস দান করুন— আমিন।

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৫

আপনার মতামত লিখুন