দুধ দিয়ে গোসলের পর স্ত্রীর সঙ্গে সম্পর্কের ইতি টানলেন হিরো আলম। শনিবার (১৮ অক্টোবর) দুপুরে রাজধানীর আফতাবনগরের এম ব্লকে অভিনেত্রী রিয়া মনিকে মৌখিকভাবে তালাক দেন তিনি।
হিরো আলম জানান, তালাকের সমস্ত আইনি প্রক্রিয়া ইতোমধ্যে তাঁর আইনজীবীর মাধ্যমে সম্পন্ন করা হয়েছে। আদালতের নিয়ম অনুযায়ী তিন মাসের মধ্যে রিয়া মনি আনুষ্ঠানিকভাবে তালাকের নোটিশ পাবেন।
তিনি আরও বলেন, “আমি স্পষ্ট করে বলছি—যদি কোনোদিন রিয়া মনিকে আবার স্ত্রী হিসেবে দাবি করি বা মিডিয়ার সামনে তাকে আমার বউ বলে পরিচয় দিই, তাহলে আপনারা নিঃসংকোচে আমাকে জুতাপেটা করবেন।”
এর আগে শনিবার নিজের ফেসবুক পেজে এক পোস্টে হিরো আলম লেখেন,
“আজ দেশের বিভিন্ন জেলা থেকে কয়েকজন নারী ভক্ত দুধ নিয়ে আসছেন আমাকে গোসল করানোর জন্য। আজ আফতাবনগরের এম ব্লকে রিয়া মনিকে তালাক দিয়ে দুধ দিয়ে গোসল করবো।”
স্ত্রীকে তালাক দেওয়ার পরই বিয়ে করবেন—এমন গুঞ্জন ইতোমধ্যে ছড়িয়ে পড়েছে হিরো আলমের অনুসারীদের মধ্যে। তবে বিষয়টি একেবারেই উড়িয়ে দিয়েছেন তিনি।
হিরো আলম বলেন, “বিয়ের বয়স আমার এখন আর নেই। আমি নতুন করে সংসার করতে চাই না। শুধু আমার তিন সন্তানকে স্নেহ ও যত্নে বড় করার জন্য একজন মমতাময়ী মা খুঁজছি। আমি একা তাদের মানুষ করতে পারব না।”
তিনি আরও যোগ করেন, “আগে দু’টি বিয়ে করেছি। কিন্তু দুজনই আমাকে ব্যবহার করেছে—তারা সবাই স্টার হওয়ার স্বপ্নে আমাকে বিক্রি করে দিয়েছে। মিডিয়ার সামনে নানা মিথ্যা অভিযোগ তুলেছে। তারা বলেছিল আমার সন্তানের মা হবে, কিন্তু তাদের মন ছিল খ্যাতির পেছনে। সেই কারণেই কোনো সংসার টিকল না।”
তাঁর কণ্ঠে ছিল হতাশা, তবে নিজের ভুল থেকে শিক্ষা নেওয়ার প্রতিশ্রুতিও স্পষ্ট

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৫

আপনার মতামত লিখুন