জয়পুরহাট    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

ভিসা নিয়ে সুখবর দিলো ইতালি সরকার

ভিসা নিয়ে সুখবর দিলো ইতালি সরকার
ছবি: সংগৃহীত

বিশ্বের শিল্প ও পর্যটন নির্ভর দেশগুলোর মধ্যে  ইতালি অন্যতম। তাদের শ্রম বাজারের ঘাটতি পূরণের এবার তিন বছর মেয়াদী পাঁচ লাখ শ্রমিক নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইতালি সরকার।

ইতালি সরকার জানিয়েছে, এবারে আবেদন প্রক্রিয়া আরও কঠোর করা হয়েছে যাতে করে কেবল দক্ষ কর্মী এবং নিবন্ধিত মালিকরাই আবেদন করতে পারেন।  প্রত্যেক মালিকের ভিসা নিতে হলে পূর্ণাঙ্গ ও যাচাইযোগ্য তথ্য থাকতে হবে; না হলে সেই আবেদন বাতিল হবে।

শ্রমিক নেওয়ার স্পন্সর ভিসায় আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে ২৩ অক্টোবর থেকে। বিশ্বের নন ইউরোপিয়ান ৩৮টি দেশ থেকে কর্মী নেবে ইতালি। ২৩ অক্টোবর সকাল ৯টা থেকে আগামী ৭ ডিসেম্বর পর্যন্ত আগাম ফরম পূরণের মাধ্যমে আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে।

আগের বছর গুলোর চেয়ে এবার এই আবেদন প্রক্রিয়ায় জটিল আইন প্রণয়ন করায় দক্ষ ব্যক্তি এবং সঠিক মালিক ছাড়া আবেদন করা অনেকটাই কঠিন। তবে দালাল চক্রের খপ্পর থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা।

তারা বলছেন, জর্জিয়া মেলোনি সরকার খুবই কঠিন আইন করেছে। কারণ প্রত্যেক মালিকের তথ্য শতভাগ তথ্য থাকলেই ভিসা দেবে, অন্যথায় দেবে না।

ইতালিতে শ্রমিক ঘাটতি লেগেই আছে। ২০২৩ থেকে ২০২৫ সাল পর্যন্ত তিন বছরে ৪ লাখ ৫২ হাজার এবং পরে কোটা বাড়িয়ে তা পাঁচ লাখের মতো করা হয়েছিল।

আগামি ২০২৬ সালের জন্য আবেদনকারীদের ক্লিক ডে অনুষ্ঠিত হবে ১২ জানুয়ারি, ৯ ফেব্রুয়ারি, ১৬ ফেব্রুয়ারি এবং ১৮ ফেব্রুয়ারি। আগাম ফরম পূরণকারীরা ওইদিন সকাল ৯টায় ক্লিক করে তাদের আবেদন পাঠাতে পারবেন সুনির্দিষ্ট ওয়েব পোর্টালে।

এবার স্বয়ংক্রিয়ভাবে মালিক এবং শ্রমিকের তথ্য যাচাই করে সঠিক ব্যক্তিদের ভিসার অনুমতি পত্র দেওয়া হবে। ফলে বাংলাদেশিদের জন্য ঢাকায় ভিসাপ্রাপ্তির ক্ষেত্রে হয়রানির শিকার হতে হবে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

ভিসা নিয়ে সুখবর দিলো ইতালি সরকার

প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৫

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত