জয়পুরহাট    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

শান্তি চুক্তির পরও গাজায় খাদ্য সংকট অব্যাহত

ছবি: সংগৃহীত

জাতিসংঘের ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম (ডব্লিউএফপি) জানিয়েছে, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় স্বাক্ষরিত স্থায়ী শান্তি চুক্তির পর গাজায় খাদ্য সহায়তা কিছুটা বেড়েছে, তবে তা এখনও দৈনিক প্রয়োজনীয় ২ হাজার টনের তুলনায় অনেক কম। সংস্থাটি বলছে, বর্তমানে গাজায় প্রতিদিন প্রায় ৭৫০ মেট্রিক টন খাদ্য প্রবেশ করছে, যা ভয়াবহ দুর্ভিক্ষে আক্রান্ত এলাকার চাহিদা মেটাতে একেবারেই অপ্রতুল।

ডব্লিউএফপির মুখপাত্র আবির এতেফা মঙ্গলবার জেনেভায় এক সংবাদ সম্মেলনে বলেন, “আমরা যদি কার্যকরভাবে খাদ্য সহায়তা পৌঁছাতে চাই, তবে এখনই প্রতিটি সীমান্ত ক্রসিং ব্যবহার করতে হবে।” তিনি আরও জানান, দুই বছরের বিধ্বংসী যুদ্ধ গাজার অবকাঠামোকে প্রায় ধ্বংস করে দিয়েছে, যার ফলে খাদ্য বিতরণ প্রক্রিয়া মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

বর্তমানে কেবল দুটি সীমান্ত ক্রসিং—দক্ষিণের কোরেম শালোম এবং মধ্যাঞ্চলের কিসসুফিম—খোলা রয়েছে। অন্যদিকে, গাজার উত্তরাঞ্চলে, যেখানে মারাত্মক দুর্ভিক্ষ চলছে, কোনো ক্রসিং খোলা হয়নি। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় চুক্তিতে “সম্পূর্ণ মানবিক সহায়তা” পাঠানোর কথা থাকলেও, বাস্তবে তা সীমিত আকারে কার্যকর হচ্ছে বলে অভিযোগ করেছে ডব্লিউএফপি।

এদিকে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শনিবার এক বিবৃতিতে বলেন, গাজা-মিশর সীমান্তের রাফাহ ক্রসিং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। তিনি শর্ত দিয়েছেন, হামাস নিহত ইসরায়েলি বন্দিদের মরদেহ হস্তান্তর না করা পর্যন্ত ক্রসিংটি খোলা হবে না।

ডব্লিউএফপি আরও জানিয়েছে, দক্ষিণ দিক থেকে কিছু শিশু ও গর্ভবতী নারীর জন্য পুষ্টিকর খাদ্য উত্তরাঞ্চলে পৌঁছেছে, তবে প্রয়োজনের তুলনায় তা অতি অল্প। সংস্থাটি এখনো উত্তর–দক্ষিণ সংযোগ সড়ক সালাহ আল-দিন ব্যবহার করার অনুমতি পায়নি, যা খাদ্য পরিবহনে বড় প্রতিবন্ধকতা তৈরি করছে।

বর্তমানে সরবরাহিত খাদ্য প্রায় পাঁচ লাখ মানুষকে দুই সপ্তাহের জন্য খাবারের যোগান দিতে সক্ষম। তবে গাজাবাসীদের অনেকেই প্রাপ্ত খাবারের কিছু অংশ সংরক্ষণ করে রাখছেন ভবিষ্যতের অনিশ্চয়তা ভেবে। আবির এতেফা বলেন, “মানুষ এখন খাবারের একাংশ খায়, বাকিটা জমিয়ে রাখে জরুরি প্রয়োজনে। তারা নিশ্চিত নয়, এই শান্তি কতদিন স্থায়ী হবে কিংবা পরবর্তী পরিস্থিতি কী রূপ নেবে।” সূত্র: রয়টার্স

জে/বি

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

শান্তি চুক্তির পরও গাজায় খাদ্য সংকট অব্যাহত

প্রকাশের তারিখ : ২২ অক্টোবর ২০২৫

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত