জয়পুরহাট    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

উলিপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ব্রহ্মপুত্রে চলছে মা ইলিশ শিকারের উৎসব

ছবি- প্রতিনিধি

কুড়িগ্রামের উলিপুরে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ব্রহ্মপুত্র নদে চলছে মা ইলিশ শিকারের মহোৎসব। প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় সরকারের কঠোর নিষেধাজ্ঞা থাকলেও মাঠপর্যায়ে প্রশাসন ও মৎস্য বিভাগের কার্যকর পদক্ষেপ না থাকায় জেলেদের জালে প্রতিদিনই ধরা পড়ছে প্রচুর ইলিশ। এসব মাছ প্রকাশ্যেই বিক্রি হচ্ছে বিভিন্ন ঘাট ও বাজারে।

সরেজমিনে দেখা গেছে, বুধবার (২২ অক্টোবর) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার হাতিয়া ও সাহেবের আলগা ইউনিয়নের নদীতীরবর্তী এলাকায় জেলেরা নৌকা নিয়ে নির্বিঘ্নে মাছ শিকার করছে। এ সময় প্রশাসন বা মৎস্য বিভাগের কোনো অভিযান দেখা যায়নি। স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৪ অক্টোবর থেকে সরকারি নিষেধাজ্ঞা কার্যকর হলেও প্রথম দিকে দুই-তিন দিন দায়সারাভাবে অভিযান চালিয়ে কয়েক হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয়। এরপর থেকে অভিযান কার্যত বন্ধ।

স্থানীয়দের অভিযোগ, প্রশাসন ও মৎস্য বিভাগের উদাসীনতায় ব্রহ্মপুত্র নদে চলছে মা ইলিশ নিধনের উৎসব। এতে ইলিশের প্রজনন প্রক্রিয়া মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। তাঁদের দাবি, নিয়মিত অভিযান না হওয়ায় নিষিদ্ধ জাল ব্যবহার করে জেলেরা নদীতে নির্বিঘ্নে মাছ ধরছে।

অন্যদিকে, জেলেদের যুক্তি—নিষেধাজ্ঞার সময় সরকার থেকে যে সহায়তা দেওয়া হয়, তা প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল। ফলে জীবিকার তাগিদে তাঁরা বাধ্য হয়ে নদীতে মাছ ধরতে নেমেছেন।

এ বিষয়ে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শামীমা আক্তার বলেন, “জেলা মৎস্য বিভাগের সমন্বয়ে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। সর্বশেষ মঙ্গলবার (২১ অক্টোবর) সাহেবের আলগা এলাকায় ৭ হাজার মিটার কারেন্ট জাল ও প্রায় ৪ কেজি ইলিশ জব্দ করা হয়েছে। এর আগে উপজেলা প্রশাসনের অভিযানে আরও ৫ হাজার মিটার জাল জব্দ করা হয়।”

উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান বলেন, “আমরা চেষ্টা করছি যাতে মা ইলিশ নির্বিঘ্নে প্রজনন করতে পারে। প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে পুলিশ তৎপর রয়েছে। উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের সঙ্গে সমন্বয় করে দ্রুত অভিযান জোরদার করা হবে।”

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নয়ন কুমার সাহা বলেন, “ব্রহ্মপুত্র নদে ইলিশ শিকার রোধে এরই মধ্যে কয়েক দফা অভিযান পরিচালনা করা হয়েছে। এতে বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস করা হয়েছে। মা ইলিশ সংরক্ষণে অভিযান অব্যাহত থাকবে।”

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

উলিপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ব্রহ্মপুত্রে চলছে মা ইলিশ শিকারের উৎসব

প্রকাশের তারিখ : ২২ অক্টোবর ২০২৫

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত