জাতীয় ঐকমত্য কমিশন ও অন্তর্বর্তীকালীন সরকারের সাম্প্রতিক কার্যক্রমে বিএনপির গভীর হতাশার কথা জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
বুধবার (২৯ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে আয়োজিত সেমিনারে তিনি বলেন, ১৭ অক্টোবর স্বাক্ষরিত দলিলে জুলাই সনদ বাস্তবায়নের উপায় নিয়ে যে প্রস্তাবসমূহ থাকা প্রয়োজন ছিল, তা অন্তর্ভুক্ত হয়নি। বরং সেখানে ৪৮ দফা বিষয়ে গণভোটের কথা বলা হয়েছে—যা নিয়ে বিএনপির সঙ্গে কোনো আলোচনা হয়নি বলেও দাবি করেন তিনি।
সালাহউদ্দিন প্রশ্ন তোলেন, “যেসব বিষয়ে পূর্বে ঐকমত্য হয়েছিল, সেগুলো বাদ দিয়ে নতুন প্রস্তাব অন্তর্ভুক্ত করা হলো কেন? এতদিন আলোচনার এত উদ্যোগের উদ্দেশ্য তাহলে কী ছিল?”
তিনি অভিযোগ করেন, কমিশনের ভূমিকা জাতিকে ঐক্যের পথে না নিয়ে বরং বিভেদের দিকে ঠেলে দিচ্ছে। তাঁর ভাষায়, “জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার বদলে তারা যেন ‘জাতীয় অনৈক্য’ সৃষ্টি করছে। তাদের প্রকৃত লক্ষ্য কী—তা আমাদের বোধগম্য নয়।”
আরপিও সংশোধন ও জোটভুক্ত দলের নির্বাচনী প্রতীক সংক্রান্ত পরিবর্তনেরও সমালোচনা করেন তিনি। বলেন, “এখন বলা হচ্ছে—জোটে থাকলেও নিজস্ব প্রতীকেই নির্বাচন করতে হবে। বিএনপি এটিকে অগণতান্ত্রিক ও একতরফা সিদ্ধান্ত হিসেবে দেখে।”
তিনি আশা প্রকাশ করেন, বর্তমান সরকার তত্ত্বাবধায়ক সরকারের মতো নিরপেক্ষতা বজায় রেখে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করবে।

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৫

আপনার মতামত লিখুন