জয়পুরহাট    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

ভরসা এখন ব্যাটারি চালিত অটোরিকশা

হারিয়ে যাচ্ছে প্যাডেল চালিত রিক্সা

হারিয়ে যাচ্ছে প্যাডেল চালিত রিক্সা
ছবি: সংগৃহীত

কয়েক বছর আগে দুপচাঁচিয়া উপজেলার অলি গলিতে প্যাডেল চালিত রিক্সা বেল দিয়ে ক্রিং ক্রিং শব্দে এলাকার জনগণকে সজাগ করে দিত। তবে সময়ের সাথে পাল্লা দিয়ে এখন ব্যাটারি চালিত অটো রিক্সা হওয়াই পা দিয়ে পেটেল করে রিক্সার প্রচলন বিলুপ্তি পথে। রিকশার চালক এখন আর ঘাম ঝরাতে চায় না। শরীরে বাতাস লাগিয়ে শ্রম ও সময় বাঁচিয়ে বাড়তি আয় করতে চায়।প্যাডেল চালিত রিকশার পরিশ্রম বেশি কিন্তু সেই তুলনায় আয় কম। আর ব্যাটারি চালিত অটো রিক্সার পরিশ্রম কম হলেও আয় বেশি। সেই কারণে স্বল্প সময়ে বেশি লাভের আশায় প্যাডেল চালিত রিক্সা ছেড়ে চালকরা এখন ঝুঁকছেন অটো রিক্সার দিকে।প্যাডেল চালিত রিক্সা চালক কে বেশিরভাগ সময় অলস থাকতে হয়।ব্যাটারি চালিত অটো রিক্সার সংখ্যা বাড়ায় প্যাডেল চালিত রিক্সা চালকদের এখন করুণ দুর্দশা। এই কারণে ব্যাটারি চালিত রিক্সার তার ঐতিহ্য হারাতে বসছে। আগামী প্রজন্ম জানবে না প্যাডেল চালিত রিক্সার মর্ম। এখন শত শত ব্যাটারি চালিত অটো রিক্সার ভিড়ে শহরে দুই থেকে তিনটি প্যাডেল চালিত রিক্সা চোখে পড়ে।এসব রিক্সা চালক বয়স্ক ব্যক্তি হওয়ায় তাদের আয়ের সংগতি না থাকায় দুর্বিষহে জীবনযাপন করছে।

 দুপচাঁচিয়ার সদর ইউনিয়নের বাসিন্দা মোঃ মোফাজ্জল হোসেন (৫৫) বলেন, গত তিন দশক ধরে প্যাডেল চালিত রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করছি। গত ৪বছর আগেও 

দিনে ১৫০-২৪০টাকা ভাড়া খেটে আয় করতাম। যাত্রীরা এখন আর প্যাডেল রিক্সায় না উঠায় কোনরকমে দিনে ৫০-৬০ টাকা ভাড়া খেটে কষ্ট করে সংসার চালাতে হচ্ছে। প্যাডেল রিকশাচালক মোফাজ্জল হোসেন জানান,

অর্থের অভাবে ব্যাটারি চালিত অটো রিক্সা কেনার সামর্থ্য না থাকায় প্যাডেল রিক্সায় এখন একমাত্র ভরসা। 

অটো রিক্সার কারখানার মালিক জাহাঙ্গীর হোসেন জানান,এখন ব্যাটারি চালিত অটো রিক্সা বানাতে গেলে ৮৫ হাজার থেকে ১লাখ টাকা খরচ পড়ে। মানুষ এখন আর কঠিন পরিশ্রম করতে চায়না। সকালে সংসারের কাজ করে ব্যাটারি চালিত অটোরিকশা নিয়ে সারাদিন ভাড়া খেটে  অন্তত ৪০০-৭০০ টাকা আয় করা যায়। বিশেষ করে উপজেলা শহরে অনেক ধরনের এনজিওর হয়েছে তাদের কাছ থেকে কিস্তি নিয়ে অটোরিকশা বানিয়ে সারাদিন চালিয়ে যে টাকা আয় হয় তা দিয়ে সপ্তাহে এনজিওর কিস্তি চালানো যায়। 

দুপচাঁচিয়া পৌর এলাকা সাহাপাড়া গ্রামের ময়েজ শাহ(৬৫)বলেন,প্রতিটি ব্যাটারি চালিত অটো রিক্সা তৈরি করতে ৪ থেকে ৫ হাজার টাকা মজুরি নিয়ে থাকি। মাসে ৩-৫টি অটোরিকশা তৈরি করা যায়।

 পৌর এলাকার ছোট ছোট উদ্যোক্তা বাবলু, জাহাঙ্গীর বলেন,ভালো মানের ব্যাটারি সহ একটি অটো রিক্সার তৈরি করতে খরচ পরে ১লক্ষ ৩০ হাজার টাকা।প্রাথমিক অবস্থায় ক্রেতার কাছ থেকে ৫০ থেকে ৬০হাজার অগ্রিম টাকা নিয়ে অটোরিকশার চালককে কিস্তিতে দেওয়া হয়। বিধায় প্যাডেল চালিত , রিক্সার কদর ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। 

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

হারিয়ে যাচ্ছে প্যাডেল চালিত রিক্সা

প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৫

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত