জয়পুরহাট    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

আবহাওয়ার কারণে পেছাল জয়পুরহাট জেলা কাব ক্যাম্পুরির তারিখ

ছবি- প্রতিনিধি

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে জয়পুরহাটে বাংলাদেশ স্কাউটসের ৯ম জেলা কাব ক্যাম্পুরি ও শতভাগ অর্জনকল্পে প্রস্তুতিমূলক ক্যাম্পের তারিখ পরিবর্তন করা হয়েছে। 

শনিবার (১ নভেম্বর) বিকেল ৩টার দিকে বাংলাদেশ স্কাউটস, জয়পুরহাট জেলা থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়Ñ দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে পূর্ব নির্ধারিত ০২ থেকে ০৬ নভেম্বরের পরিবর্তে এখন ক্যাম্পটি অনুষ্ঠিত হবে আগামী ০৯ থেকে ১৩ নভেম্বর ২০২৫ তারিখে। এরমধ্যে ১০ নভেম্বর শতভাগ অর্জনকল্পে প্রস্তুতিমূলক ক্যাম্প অনুষ্ঠিত হবে। একই স্থানে এবং একই কার্যক্রমে নতুন তারিখ অনুযায়ী ক্যাম্প অনুষ্ঠিত হবে। এতে আরও বলা হয়, অন্যন্য সকল কার্যক্রম ও নির্দেশনা যথারীতি বহাল থাকবে। 

সংশ্লিষ্ট সকলকে পরিবর্তিত তারিখ অনুযায়ী প্রস্তুতি গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। বাংলাদেশ স্কাউটস, জয়পুরহাট জেলার সম্পাদক মো. মাহমুদুল হাসান মুন্না বলেন, ৯ম জয়পুরহাট জেলা কাব ক্যাম্পুরি ও শতভাগ অর্জনকল্পে প্রস্তুতিমূলক ক্যাম্প ২ নভেম্বর থেকে ৬ নভেম্বর পর্যন্ত জেলা শহরের কালেক্টরেট চত্বরে হওয়ার কথা ছিল। এ জন্য সকল প্রস্তুতি নেওয়া হয়েছে। ইতিমধ্যে বৃষ্টির কারণে এই সময়ে ক্যাম্পের আয়োজন করা সম্ভব নয়। সেজন্য তারিখ পরিবর্তন করে নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। 

তিনি বলেন, ‘কাব গড়ে শৃঙ্খলা, স্কাউট গড়ে নেতৃত্ব’ এই প্রতিপাদ্যে জেলা কাব ক্যাম্পুরি ও শতভাগ অর্জনকল্পে প্রস্তুতিমূলক ক্যাম্পে এ জেলার পাঁচটি উপজেলার ৬০টি শিক্ষা প্রতিষ্ঠানের ৬০টি ইউনিট অংশগ্রহণ করবে। 

আর শতভাগ অর্জনকল্পে প্রস্তুতিমূলক ক্যাম্পে জেলার ৬৫০ টি শিক্ষা প্রতিষ্ঠানের দুই হাজার ৫০০ জন অংশ নেবেন।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

আবহাওয়ার কারণে পেছাল জয়পুরহাট জেলা কাব ক্যাম্পুরির তারিখ

প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৫

featured Image

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে জয়পুরহাটে বাংলাদেশ স্কাউটসের ৯ম জেলা কাব ক্যাম্পুরি ও শতভাগ অর্জনকল্পে প্রস্তুতিমূলক ক্যাম্পের তারিখ পরিবর্তন করা হয়েছে। 

শনিবার (১ নভেম্বর) বিকেল ৩টার দিকে বাংলাদেশ স্কাউটস, জয়পুরহাট জেলা থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়Ñ দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে পূর্ব নির্ধারিত ০২ থেকে ০৬ নভেম্বরের পরিবর্তে এখন ক্যাম্পটি অনুষ্ঠিত হবে আগামী ০৯ থেকে ১৩ নভেম্বর ২০২৫ তারিখে। এরমধ্যে ১০ নভেম্বর শতভাগ অর্জনকল্পে প্রস্তুতিমূলক ক্যাম্প অনুষ্ঠিত হবে। একই স্থানে এবং একই কার্যক্রমে নতুন তারিখ অনুযায়ী ক্যাম্প অনুষ্ঠিত হবে। এতে আরও বলা হয়, অন্যন্য সকল কার্যক্রম ও নির্দেশনা যথারীতি বহাল থাকবে। 

সংশ্লিষ্ট সকলকে পরিবর্তিত তারিখ অনুযায়ী প্রস্তুতি গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। বাংলাদেশ স্কাউটস, জয়পুরহাট জেলার সম্পাদক মো. মাহমুদুল হাসান মুন্না বলেন, ৯ম জয়পুরহাট জেলা কাব ক্যাম্পুরি ও শতভাগ অর্জনকল্পে প্রস্তুতিমূলক ক্যাম্প ২ নভেম্বর থেকে ৬ নভেম্বর পর্যন্ত জেলা শহরের কালেক্টরেট চত্বরে হওয়ার কথা ছিল। এ জন্য সকল প্রস্তুতি নেওয়া হয়েছে। ইতিমধ্যে বৃষ্টির কারণে এই সময়ে ক্যাম্পের আয়োজন করা সম্ভব নয়। সেজন্য তারিখ পরিবর্তন করে নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। 

তিনি বলেন, ‘কাব গড়ে শৃঙ্খলা, স্কাউট গড়ে নেতৃত্ব’ এই প্রতিপাদ্যে জেলা কাব ক্যাম্পুরি ও শতভাগ অর্জনকল্পে প্রস্তুতিমূলক ক্যাম্পে এ জেলার পাঁচটি উপজেলার ৬০টি শিক্ষা প্রতিষ্ঠানের ৬০টি ইউনিট অংশগ্রহণ করবে। 

আর শতভাগ অর্জনকল্পে প্রস্তুতিমূলক ক্যাম্পে জেলার ৬৫০ টি শিক্ষা প্রতিষ্ঠানের দুই হাজার ৫০০ জন অংশ নেবেন।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত