নওগাঁর বদলগাছীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৭ নভেম্বর) বদলগাছী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে উপজেলার সকল স্কুলের ফিডিং কর্মসূচির শুভ উদ্বোধন করেন নওগাঁ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সাইফুল ইসলাম।
উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ সাধনের মধ্যদিয়ে গুণগতমানের শিক্ষা ও বিদ্যালয়ে ছাত্র-ছাত্রি উপস্থিতি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। প্রাথমিক বিদ্যালয়ে এই শিক্ষা নিশ্চিত করা গেলে শিক্ষার্থীরা দেশের সুনাগরিক হিসাবে গড়ে উঠবে।
তিনি আরো বলেন, পড়াশোনার মাধ্যমে শিক্ষার্থীদের মানসিক বিকাশ ঘটে। তার পাশাপাশি যদি তাদেরকে পুষ্টিকর খাবার সরবরাহ করা হয়।তাহলে তার মধ্য দিয়ে তাদের শারীরিক স্বাস্থ্যের বিকাশ ঘটবে। এবং শিক্ষার্থীরা স্কুলমুখী হবে শতভাগ, পড়াশোনায় হবে মনোযোগী। আমরা শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহী করতে চাই।
বদলগাছী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলাশ উদ্দিন এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এম এম মাহাবুবুর রহমান।স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আমিরুল ইসলাম।
অনুষ্ঠানে বলা হয়, এই কার্যক্রম ২০২৭ সাল পর্যন্ত। দেশের নির্বাচিত ১৫০টি উপজেলায় মোট ১৯ হাজার ৪১৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩১ লাখ ১৩ হাজার শিক্ষার্থীকে সপ্তাহের পাঁচ দিন ফর্টিফাইড বিস্কুট, কলা বা মৌসুমী ফল, বনরুটি, ডিম এবং ইউএইচটি দুধ তথা পুষ্টিকর খাবার দেওয়া হবে।
উল্লেখ্য, বদলগাছী উপজেলার ১৩৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোট ১৫ হাজার ৫১৩ জন শিক্ষার্থীকে স্কুল ফিডিং কর্মসূচির আওতায় আনা হয়েছে।

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন