জয়পুরহাট    শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

মাধ্যমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে আক্কেলপুরে মতবিনিময় সভা

ছবি-প্রতিনিধি

জয়পুরহাটের আক্কেলপুরে মাধ্যমিক ও সমমান স্তরের শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে শিক্ষার গুণগত মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় আক্কেলপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে এ সভার আয়োজন করে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার রুহুল আমিন। তিনি শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের ভূমিকাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন। শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি, নৈতিক শিক্ষা, ডিজিটাল শিক্ষা কার্যক্রম এবং বিদ্যালয় পরিচালনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সবার প্রতি আহ্বান জানান তিনি।

সভায় জয়পুরহাট সদর, কালাই ও জেলা শিক্ষা অফিসের অন্যান্য কর্মকর্তাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক ও সুধীজন সভায় উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারীরা শিক্ষার মানোন্নয়নে নানা মতামত উপস্থাপন করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করে উপজেলা একাডেমিক সুপারভাইজার মীর মোহাম্মদ আলী। এ সময় বক্তব্য রাখেন, আক্কেলপুর সরকারি এফইউ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মতিন, আক্কেলপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মোমিন, সোনামুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমান, জামালগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রানা কুমার সরকার, আর.কে.এম দাখিল মাদ্রাসার সুপার গোলাম আযমসহ প্রমুখ। 

আয়োজকরা জানান, ধারাবাহিকভাবে এমন মতবিনিময় ও প্রশিক্ষণ কার্যক্রম আয়োজনের মাধ্যমে উপজেলার শিক্ষা খাতকে আরও গতিশীল করার উদ্যোগ নেওয়া হয়েছে।

জেলা শিক্ষা অফিসার রুহুল আমিন বলেন, আমাদের শিক্ষা ব্যবস্থার মূল শক্তি হলো শিক্ষক এবং প্রতিষ্ঠান প্রধানরা। শিক্ষার মান বাড়াতে হলে প্রথমেই আমাদের শ্রেণিকক্ষে শৃঙ্খলা, পাঠদানের পদ্ধতিতে আধুনিকতা এবং শিক্ষার্থীদের শেখার প্রতি আগ্রহ তৈরি করতে হবে। প্রযুক্তিনির্ভর শিক্ষায় এখনই জোর দিতে হবে, কারণ আমাদের সন্তানদের ভবিষ্যৎ প্রতিযোগিতা সেই জায়গাতেই। বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করা, অভিভাবকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা এবং প্রতিটি শিক্ষার্থীর শেখার অগ্রগতি পর্যবেক্ষণ করা অত্যন্ত জরুরি। আমরা প্রশাসন থেকে সব ধরনের সহযোগিতা করব, কিন্তু মাঠে কাজ করবেন আপনারাই।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

মাধ্যমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে আক্কেলপুরে মতবিনিময় সভা

প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৫

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত