জয়পুরহাট    শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

নওগাঁ সদর আসনে জামায়াত প্রার্থীর ৫হাজার মোটরসাইকেল শোডাউন

ছবি-প্রতিনিধি

নওগাঁ-৫ (নওগাঁ সদর) আসনে জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী আ স ম সায়েমের সমর্থনে মোটরসাইকেল শোভাযাত্রা করেছে দলটির নেতাকর্মীরা।

‎শনিবার (২২ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় শহরের এটিম মাঠ থেকে শোভাযাত্রাটি বের করা হয়। এতে প্রায় ৫ হাজার মোটরসাইকেল নিয়ে অংশ নেয় জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থীর  সমর্থকরা। শোভাযাত্রাটি উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে পুনরায় এটিম মাঠে এসে শেষ হয়।আসনটিতে জামায়াত মনোনীত প্রার্থী আ স ম সায়েম দলটির কেন্দ্রীয় শুরা সদস্য ও জেলা জামায়াতের সেক্রেটারির দায়িত্বে আছেন।

‎শোভাযাত্রা শেষে সংক্ষিপ্ত সমাবেশে আ স ম সায়েম বলেন, ‘অতীতের গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে বৈষম্যহীন রাষ্ট্র গঠন করাই আমাদের লক্ষ্য। আগামী দিনে নওগাঁর-৫ (সদর) নতুনভাবে গড়ে তোলার পদক্ষেপ গ্রহণ করা হবে। আমরা শাসক নয়, জনগণের সেবক হতে চাই।তিনি আরও বলেন, ‘আমরা চাই এমন একটি বাংলাদেশ, যেখানে প্রতিটি নাগরিক সমান অধিকার ভোগ করবে, ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে এবং ইসলামী মূল্যবোধের ভিত্তিতে সমাজ পরিচালিত হবে। জনগণের ভোটে যদি আমরা সরকার গঠনের সুযোগ পাই, তবে ন্যায়ের সমতা, সামাজিক নিরাপত্তা, শিক্ষা ও স্বাস্থ্যসেবায় সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করাই হবে আমাদের প্রথম দায়িত্ব।’

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

নওগাঁ সদর আসনে জামায়াত প্রার্থীর ৫হাজার মোটরসাইকেল শোডাউন

প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৫

featured Image

নওগাঁ-৫ (নওগাঁ সদর) আসনে জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী আ স ম সায়েমের সমর্থনে মোটরসাইকেল শোভাযাত্রা করেছে দলটির নেতাকর্মীরা।

‎শনিবার (২২ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় শহরের এটিম মাঠ থেকে শোভাযাত্রাটি বের করা হয়। এতে প্রায় ৫ হাজার মোটরসাইকেল নিয়ে অংশ নেয় জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থীর  সমর্থকরা। শোভাযাত্রাটি উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে পুনরায় এটিম মাঠে এসে শেষ হয়।আসনটিতে জামায়াত মনোনীত প্রার্থী আ স ম সায়েম দলটির কেন্দ্রীয় শুরা সদস্য ও জেলা জামায়াতের সেক্রেটারির দায়িত্বে আছেন।

‎শোভাযাত্রা শেষে সংক্ষিপ্ত সমাবেশে আ স ম সায়েম বলেন, ‘অতীতের গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে বৈষম্যহীন রাষ্ট্র গঠন করাই আমাদের লক্ষ্য। আগামী দিনে নওগাঁর-৫ (সদর) নতুনভাবে গড়ে তোলার পদক্ষেপ গ্রহণ করা হবে। আমরা শাসক নয়, জনগণের সেবক হতে চাই।তিনি আরও বলেন, ‘আমরা চাই এমন একটি বাংলাদেশ, যেখানে প্রতিটি নাগরিক সমান অধিকার ভোগ করবে, ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে এবং ইসলামী মূল্যবোধের ভিত্তিতে সমাজ পরিচালিত হবে। জনগণের ভোটে যদি আমরা সরকার গঠনের সুযোগ পাই, তবে ন্যায়ের সমতা, সামাজিক নিরাপত্তা, শিক্ষা ও স্বাস্থ্যসেবায় সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করাই হবে আমাদের প্রথম দায়িত্ব।’

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত