জয়পুরহাটের নবাগত জেলা প্রশাসক (ডিসি) মো: আল-মামুন মিয়া আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে স্থানীয় সাংবাদিকদের সর্বাত্মক সহযোগিতা চেয়েছেন। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এই সহযোগিতা কামনা করেন।
ডিসি মো: আল-মামুন মিয়া বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে ইতিহাস সৃষ্টিকারী নির্বাচন। আর এই নির্বাচনে আপনাদের সর্বাত্মক সহযোগিতা কামনা করছি।
তিনি আরও যোগ করেন যে বর্তমানে জেলা প্রশাসকদের একটাই প্রধান কাজ- সেটা হলো নির্বাচন। আর বাকি কাজগুলো রুটিন ওয়ার্ক। একই সাথে আপনারা জেলার সার্বিক উন্নয়নে সহযোগিতা করবেন।
মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জেলার কৃষকদের সার না পাওয়ার অভিযোগ নিয়েও কথা বলেন। ডিসি বলেন, ইতিমধ্যে সার নিয়ে বিভিন্ন অভিযোগ আসছে। আমি ইউএনওদের দ্রুত ব্যবস্থা নিতে বলেছি।
মতবিনিময় সভায় অন্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জেসমিন নাহার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাইমেনা শারমীন, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: জাহাঙ্গীর আলম, সাজ্জাদ হোসেন, জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি আবু বক্কর সিদ্দিকসহ জেলায় কর্মরত প্রিন্ট, ইলেকট্রিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন