জয়পুরহাট    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

আদমদীঘিতে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

ছবি-প্রতিনিধি

বগুড়ার আদমদীঘিতে বেডো সমৃদ্ধি কর্মসূচির বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৩টায় উপজেলা হলরুমে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সার্বিক সহযোগিতায় ও বেডোর বাস্তবায়নে আয়োজনটি করা হয়। বেডো সমৃদ্ধি কর্মসূচির ইউপিসি তরিকুল ইসলামের সভাপতিত্বে ও এইউপিসি শিবনাথ চন্দ্র পালের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুমা বেগম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন আদমদীঘি থানার ইন্সপেক্টর (তদন্ত) শহিদুল ইসলাম, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আল আমিন, উপজেলা শিক্ষা কর্মকর্তা আবদুর রহিম প্রধান, মহিলা বিষয়ক সম্পাদক বরুণ কুমার পাল, সান্তাহার প্রেসক্লাবের সভাপতি তোফায়েল হোসেন লিটন ও সান্তাহার শহর প্রেসক্লাবের সভাপতি জিললুর রহমান প্রমূখ।

আলোচনা শেষ বিভিন্ন ধরনের খেলাধুলায় বিজয়ীদের মাঝে পুরস্কার এবং শ্রেষ্ঠ প্রবীন, যুব, শ্রেষ্ঠ সন্তান ও কৈশোর কমিটির মেন্টর সম্মাননা প্রদান করা হয়। এরপর ওই মঞ্চেই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হয়। সেখানে গান, নাচ, নাটক, আবৃত্তি ইত্যাদি পরিবেশন করা হয়।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

আদমদীঘিতে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

প্রকাশের তারিখ : ২৭ নভেম্বর ২০২৫

featured Image

বগুড়ার আদমদীঘিতে বেডো সমৃদ্ধি কর্মসূচির বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৩টায় উপজেলা হলরুমে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সার্বিক সহযোগিতায় ও বেডোর বাস্তবায়নে আয়োজনটি করা হয়। বেডো সমৃদ্ধি কর্মসূচির ইউপিসি তরিকুল ইসলামের সভাপতিত্বে ও এইউপিসি শিবনাথ চন্দ্র পালের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুমা বেগম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন আদমদীঘি থানার ইন্সপেক্টর (তদন্ত) শহিদুল ইসলাম, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আল আমিন, উপজেলা শিক্ষা কর্মকর্তা আবদুর রহিম প্রধান, মহিলা বিষয়ক সম্পাদক বরুণ কুমার পাল, সান্তাহার প্রেসক্লাবের সভাপতি তোফায়েল হোসেন লিটন ও সান্তাহার শহর প্রেসক্লাবের সভাপতি জিললুর রহমান প্রমূখ।

আলোচনা শেষ বিভিন্ন ধরনের খেলাধুলায় বিজয়ীদের মাঝে পুরস্কার এবং শ্রেষ্ঠ প্রবীন, যুব, শ্রেষ্ঠ সন্তান ও কৈশোর কমিটির মেন্টর সম্মাননা প্রদান করা হয়। এরপর ওই মঞ্চেই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হয়। সেখানে গান, নাচ, নাটক, আবৃত্তি ইত্যাদি পরিবেশন করা হয়।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত