জয়পুরহাট    শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

দুপচাঁচিয়ায় পাগল কুকুরের কামড়ে ৮ জন গুরুত্ব আহত

ছবি: সংগৃহীত

বগুড়ার দুপচাঁচিয়া পৌর এলাকাতে পাগল কুকুরের কামড়ে ৮জন গুরুতর হতাহত হয়।

শনিবার (২৯ নভেম্বর) সকাল ১১ টায় জামায়াতে মার্চ ফর দাঁড়িপাল্লার মিছিলটি পৌর শহর তলায় এলাকার মোড়ে এলে হঠাৎ করে একটি পাগল কুকুর মিছিলে একটি কর্মীকে কামড় দিয়ে পালিয়ে যায়। এরপর শহরতলা নিবাসী ভ্যান চালক বিমল চন্দ্র সরকার দাঁড়িয়ে থাকা অবস্থায় তার পায়ে হাঁটুর নিচ থেকে পাগল কুকুরটি মাংস কামড় দিয়ে উঠিয়ে নিয়ে দ্রুত পুরাতন বাজার দিকে এসে মডেল স্কুলের শিক্ষার্থী শ্রেয়া বসাক,উৎসব অধিকারী সহ ৭-৮ জনকে পাগল কুকুরটি কামড় দিলে স্থানীয় যুবকেরা কুকুরটিকে লাঠি সোটা নিয়ে খোঁজাখুঁজির চেষ্টা করলে খুব দ্রুত পালিয়ে যায়।

ভুক্তভোগী বিপুল জানান, আমি শহর তলার মোড়ে ভ্যান নিয়ে দাঁড়িয়ে ছিলাম হঠাৎ করে একটি পাগল কুকুর আমাকে কামড় দিয়ে মাংস তুলে নিয়ে চলে যায়। আমি তাৎক্ষণিক অসুস্থ হয়ে পড়লে স্থানীয় লোকজন দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যায়।আমি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স  সুন্দর ও সুষ্ঠুভাবে চিকিৎসা সেবা পাই। 

স্থানীয় যুবকেরা এলাকার শান্তি ও নিরাপত্তার বিষয়ে প্রাণী সম্পদ বিভাগ ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। 

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

দুপচাঁচিয়ায় পাগল কুকুরের কামড়ে ৮ জন গুরুত্ব আহত

প্রকাশের তারিখ : ৩০ নভেম্বর ২০২৫

featured Image

বগুড়ার দুপচাঁচিয়া পৌর এলাকাতে পাগল কুকুরের কামড়ে ৮জন গুরুতর হতাহত হয়।

শনিবার (২৯ নভেম্বর) সকাল ১১ টায় জামায়াতে মার্চ ফর দাঁড়িপাল্লার মিছিলটি পৌর শহর তলায় এলাকার মোড়ে এলে হঠাৎ করে একটি পাগল কুকুর মিছিলে একটি কর্মীকে কামড় দিয়ে পালিয়ে যায়। এরপর শহরতলা নিবাসী ভ্যান চালক বিমল চন্দ্র সরকার দাঁড়িয়ে থাকা অবস্থায় তার পায়ে হাঁটুর নিচ থেকে পাগল কুকুরটি মাংস কামড় দিয়ে উঠিয়ে নিয়ে দ্রুত পুরাতন বাজার দিকে এসে মডেল স্কুলের শিক্ষার্থী শ্রেয়া বসাক,উৎসব অধিকারী সহ ৭-৮ জনকে পাগল কুকুরটি কামড় দিলে স্থানীয় যুবকেরা কুকুরটিকে লাঠি সোটা নিয়ে খোঁজাখুঁজির চেষ্টা করলে খুব দ্রুত পালিয়ে যায়।

ভুক্তভোগী বিপুল জানান, আমি শহর তলার মোড়ে ভ্যান নিয়ে দাঁড়িয়ে ছিলাম হঠাৎ করে একটি পাগল কুকুর আমাকে কামড় দিয়ে মাংস তুলে নিয়ে চলে যায়। আমি তাৎক্ষণিক অসুস্থ হয়ে পড়লে স্থানীয় লোকজন দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যায়।আমি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স  সুন্দর ও সুষ্ঠুভাবে চিকিৎসা সেবা পাই। 

স্থানীয় যুবকেরা এলাকার শান্তি ও নিরাপত্তার বিষয়ে প্রাণী সম্পদ বিভাগ ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। 

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত