রাজশাহীর চারঘাট সীমান্ত এলাকায় বিশেষ অভিযানে ৬ বোতল ভারতীয় ফেনসিডিল, ১০০ পিস ইয়াবা ও ৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (৩০ নভেম্বর) ভোররাত ৩টা ৩০ মিনিটের দিকে রাজশাহী বর্ডারগাড ব্যাটালিয়ন (১ বিজিবি)–এর চারঘাট বিকল্প বিওপির একটি টহল দল এ অভিযান পরিচালনা করে।
রোববার দুপুরে ১ বিজিবি এর পাঠানো এক প্রেস বিঙ্গপ্তিতে এ তথ্য নিশ্চিত করে।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদক চোরাচালানের তথ্য পাওয়ার পর একটি বিশেষ আভিযানিক দল চারঘাট থানার মেরামতপুর এলাকায় কলাবাগানের ভিতর ওৎ পেতে থাকে। কিছুক্ষণ পর টহল দল দেখে—পদ্মা নদীর চর এলাকা থেকে একজন ব্যক্তি একটি প্লাস্টিকের ব্যাগ হাতে কলাবাগানের দিকে এগিয়ে আসছে।
মাদক বহনকারীকে আটক করার জন্য বিজিবি সদস্যরা ধাওয়া করলে সে দ্রুত দৌড়ে পালিয়ে যায় এবং হাতে থাকা প্লাস্টিকের ব্যাগটি ফেলে রেখে যায়। পরবর্তীতে বিজিবির টহল দল ব্যাগটি উদ্ধার করে। সেখানে ৬ বোতল ভারতীয় ফেনসিডিল, ১০০ পিস ইয়াবা এবং ৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট পাওয়া যায়।
বিজিবি জানায়, জব্দ করা মাদকদ্রব্য চারঘাট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় পালিয়ে যাওয়া মাদক কারবারিকে শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে বিজিবি।

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ নভেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন