সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা তিন দফা দাবিতে লাগাতার কর্মবিরতি অব্যাহত রাখার পাশাপাশি আজ সোমবার (১ ডিসেম্বর) থেকে শুরু হতে যাওয়া তৃতীয় সাময়িক বা বার্ষিক পরীক্ষাও বর্জনের ঘোষণা দিয়েছেন। তবে যে কোনো পরিস্থিতিতেই নির্ধারিত সময়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়ে দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। পরীক্ষায় শৈথিল্য বা অনিয়ম হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে সংস্থাটি।
রোববার (৩০ নভেম্বর) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পলিসি অ্যান্ড অপারেশন) এ কে মোহাম্মদ সামছুল আহসান স্বাক্ষরিত এক চিঠিতে এসব নির্দেশনা দেওয়া হয়। চিঠিটি সব বিভাগীয় উপ-পরিচালক ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়, ১ ডিসেম্বর থেকে সারা দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে তৃতীয় সাময়িক পরীক্ষা শুরু হবে। পরীক্ষা যেন কোনোভাবেই ব্যাহত না হয় এবং নির্ধারিত সময়সূচি অনুযায়ী সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, এ জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।
এতে আরও উল্লেখ করা হয়, পরীক্ষা গ্রহণে শিক্ষক কিংবা কর্মকর্তাদের কোনো ধরনের শৈথিল্য, গাফিলতি বা অনিয়ম সহ্য করা হবে না। পরীক্ষা চলাকালে এ ধরনের কোনো অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে সহকারী শিক্ষকরা তিন দফা দাবি, উচ্চতর স্কেল, সময়মতো পদোন্নতি এবং বৈষম্য দূরীকরণের দাবিতে কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন। কর্মবিরতি চলমান থাকায় তৃতীয় সাময়িক পরীক্ষা আয়োজন নিয়ে অভিভাবকদের মধ্যে সংশয় দেখা দিলেও প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, যে কোনো পরিস্থিতিতে শিক্ষার্থীদের পরীক্ষা নিশ্চিত করা হবে।

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন