জয়পুরহাট    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

তারেক রহমান শিগগিরই দেশে ফিরছেন: সালাহউদ্দিন আহমদ

ছবি-সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খুব শিগগিরই দেশে ফিরছেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। সোমবার (১ ডিসেম্বর) রাতে গুলশানে বিএনপির স্থায়ী কমিটির নিয়মিত বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

সালাহউদ্দিন আহমদ বলেন, “এটি ছিল আমাদের নিয়মিত বৈঠক। তবে খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে নতুন করে আলোচনা হয়েছে। তার স্বাস্থ্যের বিষয়ে বিস্তারিত জানাবেন ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন।”

তিনি আরও জানান, বৈঠকে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন জাতীয় নির্বাচন ও সাংগঠনিক প্রস্তুতি বিষয়ে বিস্তৃত আলোচনা হয়েছে।

এদিকে তারেক রহমানের দেশে ফেরার প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, তার দেশে ফিরতে কোনো বাধা নেই। প্রয়োজন হলে এক দিনেও ট্রাভেল পাস দেওয়া সম্ভব বলেও জানান তিনি।

দলীয় সূত্রগুলো বলছে, বিএনপির শীর্ষ নেতৃত্বের মধ্যে তারেক রহমানের দেশে ফেরাকে ঘিরে নতুন রাজনৈতিক অগ্রযাত্রার প্রস্তুতিও জোরদার করা হচ্ছে। নেতাকর্মীদের মধ্যেও বিষয়টি নিয়ে নতুন করে উচ্ছ্বাস দেখা গেছে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

তারেক রহমান শিগগিরই দেশে ফিরছেন: সালাহউদ্দিন আহমদ

প্রকাশের তারিখ : ০২ ডিসেম্বর ২০২৫

featured Image

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খুব শিগগিরই দেশে ফিরছেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। সোমবার (১ ডিসেম্বর) রাতে গুলশানে বিএনপির স্থায়ী কমিটির নিয়মিত বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

সালাহউদ্দিন আহমদ বলেন, “এটি ছিল আমাদের নিয়মিত বৈঠক। তবে খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে নতুন করে আলোচনা হয়েছে। তার স্বাস্থ্যের বিষয়ে বিস্তারিত জানাবেন ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন।”

তিনি আরও জানান, বৈঠকে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন জাতীয় নির্বাচন ও সাংগঠনিক প্রস্তুতি বিষয়ে বিস্তৃত আলোচনা হয়েছে।

এদিকে তারেক রহমানের দেশে ফেরার প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, তার দেশে ফিরতে কোনো বাধা নেই। প্রয়োজন হলে এক দিনেও ট্রাভেল পাস দেওয়া সম্ভব বলেও জানান তিনি।

দলীয় সূত্রগুলো বলছে, বিএনপির শীর্ষ নেতৃত্বের মধ্যে তারেক রহমানের দেশে ফেরাকে ঘিরে নতুন রাজনৈতিক অগ্রযাত্রার প্রস্তুতিও জোরদার করা হচ্ছে। নেতাকর্মীদের মধ্যেও বিষয়টি নিয়ে নতুন করে উচ্ছ্বাস দেখা গেছে।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত