বগুড়ায় বাড়িভাড়া বকেয়া ও বাড়ির মালিককে হুমকি দেওয়ার অভিযোগে এক কারারক্ষীকে বদলি করেছে কর্তৃপক্ষ। সোমবারে অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল মোহাম্মদ মোস্তফা কামাল স্বাক্ষরিত এক আদেশে তাকে বগুড়া জেলা কারাগার থেকে কুড়িগ্রাম জেলা কারাগারে বদলি করা হয়।
বদলিকৃত কারারক্ষীর নাম মো. আব্দুল্লাহ। দীর্ঘদিন ধরে তিনি কারা এলাকার বাইরে ভাড়া বাসায় থাকতেন। অভিযোগ রয়েছে- বাড়িভাড়ার বকেয়া পরিশোধ না করে তিনি বাড়ির মালিককে বিভিন্ন সময় ভয়ভীতি ও হুমকির মুখে ফেলেন। এ পরিস্থিতিতে প্রশাসনিক কারণে তাকে বদলি করা হয় বলে আদেশে উল্লেখ করা হয়েছে।
একই আদেশে আরও জানানো হয়, উর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে অশোভন আচরণের অভিযোগে অপর আরেক কারারক্ষীকেও বদলির নির্দেশ দেওয়া হয়েছে।

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন