জয়পুরহাট    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

দুপচাঁচিয়ায় শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপিত

ছবি-প্রতিনিধি

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে ১৪ডিসেম্বর (শনিবার)সকাল ১০টায় নানা কর্মসূচীর মধ্যে দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপিত হয়েছে। এ দিন কর্মসূচীর মধ্যে ছিল পদ্মপুকুর বধ্যভূমি   পুষ্পমাল্য অর্পণ ও দোয়া মাহফিল।  

 এ দিন সকালে পদ্মপুকুর বধ্যভূমিতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্প মাল্য অর্পণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহরুখ খান,সহকারী কমিশনার (ভূমি) এরপর থানা প্রশাসন, উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, দুপচাঁচিয়া সদর ইউনিয়নের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার শাহরুখ খান এর সভাপতিত্বে ও আলোচনা সভায় বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ আফজাল হোসেন  উপজেলা বিএনপির সভাপতি একেএম মনিরুল ইসলাম খান স্বপন, বীরমুক্তিযোদ্ধা আব্দুল মজিদ প্রমুখ। সভা শেষে শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।  এসময় বীরমুক্তিযোদ্ধা, উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ,জনপ্রতিনিধি, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স কর্মকর্তা,শহীদ বুদ্ধিজীবী পরিবারের সদস্যগণ  ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

 দুপচাঁচিয়া-তালোড়া রাস্তার মাঝপথে ভেলুর চক মোড়ে একটি নির্জন স্থানে অবস্থিত পদ্মপুকুর বধ্যভূমি।  ১০ এপ্রিল ১৯৭১ সালের সন্ধ্যায় পাকহানাদার বাহিনী দুপচাঁচিয়া সদরে প্রবেশ করে। রাতেই তারা দুপচাঁচিয়া থানা ও হাইস্কুলে ক্যাম স্থাপন করে।১১এপ্রিল সকালে তারা হাইস্কুল সংলগ্ন কাঠের সেতু পার হয়ে প্রথমে হিন্দু কাপড় ব্যবসায়ী সতীশ চন্দ্র বসাক কে হত্যা করে তার দোকানে, এবং পাশে আনোয়ার হোসেনের বাড়ি ও দোকানে আগুন লাগায়।এরপর বিভিন্ন সময় রাজাকারেরা অবাঙালিদের

সহযোগিতায় হিন্দু সম্প্রদায়ের বাড়ি ঘরে অগ্নিসংযোগ,নারী নির্যাতন ও গণহত্যা চালাতে থাকে। পরে তারা থানা সদরে থেকে

৫কিঃমিটার দূরে তালোড়া হাইস্কুলে ক্যাম্প স্থাপন করে। স্থানীয় রাজাকারদের সহযোগিতায় ক্যাম্পে পাক হানাদার বাহিনীর সদস্যরা সেপ্টেম্বর মাসের প্রথম দিকে পদ্মপুকুর পাড়ে গভীর রাতে অজ্ঞাত দুই ব্যক্তিকে গুলি করে হত্যা করে। এরপর উত্তর-পূর্ব কোণে

মাটি চাপা দেয়। সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে গভীর রাতে তারা ১২ জন লোককে ধরে এনে সারিবদ্ধ লাইনে দাঁড় করিয়ে গুলি করে হত্যা করে। এভাবে ১৪ জন লোক তাদের নির্মম হত্যাকাণ্ডের শিকার হন। হত্যাকাণ্ডের পর তারা আশেপাশের গ্রামের লোকজনকে ডেকে তাদেরকে দিয়ে পুকুরপাড়ে মাটি খুঁড়ে নিহতদের কোন খবর দেয়। ভেলুরচক গ্রামের যারা মাটি খোঁড়া ও গনকবর কাজে নিয়োজিত ছিলেন তারা কেউ এখন বেঁচে নেই।

 উপজেলা প্রশাসন ওই স্থানটি বদ্ধভূমি হিসেবে চিহ্নিত করে একটি স্তম্ভ নির্মাণ করেছেন।প্রতিবছর স্বাধীনতা দিবস ও বিজয় দিবসে প্রশাসনের কর্মকর্তা,মুক্তিযোদ্ধা, ও শহীদ মুক্তিযোদ্ধার সন্তানরা সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ পদ্মপুকুর বদ্ধভূমিতে গিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। 

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

দুপচাঁচিয়ায় শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপিত

প্রকাশের তারিখ : ১৪ ডিসেম্বর ২০২৫

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত