ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক এক বিবৃতিতে হাদির হত্যার তীব্র নিন্দা জানান এবং সবাইকে সহিংসতা থেকে বিরত থাকার আহ্বান জানান।
ভলকার তুর্ক বলেন, গত সপ্তাহে গুলিবিদ্ধ হয়ে আহত হওয়ার পর হাদি মারা যাওয়ার ঘটনায় তিনি গভীরভাবে বিচলিত। তিনি পরিস্থিতি শান্ত রাখার আহ্বান জানিয়ে বলেন, প্রতিশোধ ও প্রতিহিংসা কেবল বিভাজন বাড়াবে এবং সবার অধিকার ক্ষুণ্ন করবে।
তিনি বলেন, ‘আমি কর্তৃপক্ষকে আহ্বান জানাচ্ছি, হাদির মৃত্যুর দিকে নিয়ে যাওয়া হামলার বিষয়ে দ্রুত, নিরপেক্ষ, পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্ত পরিচালনা করতে এবং দায়ীদের বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া ও জবাবদিহি নিশ্চিত করতে।’
হাদির মৃত্যুর খবর বৃহস্পতিবার প্রকাশের পর দেশজুড়ে বিভিন্ন স্থানে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। গুলিবিদ্ধ হওয়ার ছয় দিন পর তার মৃত্যুর ঘোষণা আসে। এ সময় কয়েকটি স্থাপনায় অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে।
আগামী ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা উল্লেখ করে ভলকার টুর্ক বলেন, এ সময়ে এমন একটি পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত জরুরি, যেখানে সবাই নিরাপদ ও শান্তিপূর্ণভাবে জনজীবনে অংশ নিতে পারে এবং ভিন্নমত স্বাধীনভাবে প্রকাশ করতে পারে।
তিনি আরও বলেন, ‘এই গুরুত্বপূর্ণ সময়ে মতপ্রকাশের স্বাধীনতা, শান্তিপূর্ণ সমাবেশের অধিকার এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে কর্তৃপক্ষকে আহ্বান জানাচ্ছি, যাতে অস্থিরতা আরও বাড়তে না পারে।’
ভলকার তুর্ক জানান, মানবাধিকার রক্ষা এবং ভবিষ্যতে সহিংসতা প্রতিরোধে জাতিসংঘ মানবাধিকার দপ্তর কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে কাজ করতে প্রস্তুত রয়েছে।

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন