জয়পুরহাট    শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

নিখোঁজের ৪ দিন পর পুকুরে মিলল শিশুর মরদেহ

ছবি- সংগ্রহীত

শেরপুরের নকলায় নিখোঁজের চারদিন পর বাড়ির পাশের পুকুর থেকে এক কন্যা শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। 

২০ ডিসেম্বর শনিবার সকালে নকলা পৌর শহরের কায়দা মধ্যপাড়া (বেগুনপট্টি) এলাকা থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। ওই শিশুর নাম রেশমি (৭)। সে ওই গ্রামের সাইফুল ইসলামের মেয়ে।

মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৬ ডিসেম্বর খেলাধূলা করার জন্য বাড়ি থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিলো রেশমি। অনেক খোঁজা পরও তাকে না পেয়ে ওইদিন সন্ধ্যায় নকলা থানায় একটি সাধারণ ডায়েরি করেন তার বাবা সাইফুল ইসলাম। এদিকে শনিবার সকাল ১০টার দিকে বাড়ির পাশে পুকুরে একটি মরদেহ ভেসে ওঠার খবরে পরিবারের লোকজন সেখানে গিয়ে মরদেহটি রেশমির বলে শনাক্ত করে। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

এ ব্যাপারে নকলা থানার ওসি রিপন চন্দ্র গোপ বলেন, খবর পেয়ে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। একইসাথে এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

নিখোঁজের ৪ দিন পর পুকুরে মিলল শিশুর মরদেহ

প্রকাশের তারিখ : ২০ ডিসেম্বর ২০২৫

featured Image

শেরপুরের নকলায় নিখোঁজের চারদিন পর বাড়ির পাশের পুকুর থেকে এক কন্যা শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। 

২০ ডিসেম্বর শনিবার সকালে নকলা পৌর শহরের কায়দা মধ্যপাড়া (বেগুনপট্টি) এলাকা থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। ওই শিশুর নাম রেশমি (৭)। সে ওই গ্রামের সাইফুল ইসলামের মেয়ে।

মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৬ ডিসেম্বর খেলাধূলা করার জন্য বাড়ি থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিলো রেশমি। অনেক খোঁজা পরও তাকে না পেয়ে ওইদিন সন্ধ্যায় নকলা থানায় একটি সাধারণ ডায়েরি করেন তার বাবা সাইফুল ইসলাম। এদিকে শনিবার সকাল ১০টার দিকে বাড়ির পাশে পুকুরে একটি মরদেহ ভেসে ওঠার খবরে পরিবারের লোকজন সেখানে গিয়ে মরদেহটি রেশমির বলে শনাক্ত করে। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

এ ব্যাপারে নকলা থানার ওসি রিপন চন্দ্র গোপ বলেন, খবর পেয়ে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। একইসাথে এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত