জয়পুরহাট    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

বিশ্ববাজারের ঊর্ধ্বগতি, দেশেও স্বর্ণের রেকর্ড দাম

ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে টানা ঊর্ধ্বগতির ধারায় স্বর্ণের দাম নতুন রেকর্ড গড়েছে। আন্তর্জাতিক বাজারে মূল্যবান এই ধাতুর দাম ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর প্রভাব পড়েছে দেশের বাজারেও। ফলে বাংলাদেশেও স্বর্ণ বিক্রি হচ্ছে সর্বকালের সর্বোচ্চ দামে।

বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, সোমবার (২২ ডিসেম্বর) স্পট মার্কেটে স্বর্ণের দাম রেকর্ড সর্বোচ্চ প্রতি আউন্স ৪ হাজার ৩৮৩ দশমিক ৭৩ ডলারে পৌঁছায়। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ গত সপ্তাহে সুদের হার কোয়ার্টার-পয়েন্ট কমানোর সিদ্ধান্ত নেওয়ায় স্বর্ণের বাজারে ইতিবাচক প্রভাব পড়ে। পাশাপাশি নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের প্রতি চাহিদা অব্যাহত থাকা এবং ডলারের তুলনামূলক দুর্বল অবস্থান দাম বাড়ানোর প্রধান কারণ হিসেবে দেখা হচ্ছে।

বিশ্লেষকদের মতে, চলমান ভূ-রাজনৈতিক অস্থিরতা, আন্তর্জাতিক বাণিজ্য উত্তেজনা এবং বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকের ব্যাপক স্বর্ণ ক্রয় বিশ্ববাজারে চাহিদা বাড়িয়েছে। এ ছাড়া আগামী বছরগুলোতে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে সুদের হার আরও কমতে পারে—এমন প্রত্যাশাও বিনিয়োগকারীদের স্বর্ণের দিকে ঝুঁকতে উৎসাহিত করছে। এর ফলে চলতি বছরে এখন পর্যন্ত বিশ্ববাজারে স্বর্ণের দাম বেড়েছে প্রায় ৬৭ শতাংশ।

ডলার সূচক দুর্বল থাকায় বিদেশি বিনিয়োগকারীদের জন্য স্বর্ণ কেনা তুলনামূলক সস্তা হয়ে পড়েছে। এতে বাজারে চাহিদা আরও জোরালো হয়েছে। বিনিয়োগকারীরা ধারণা করছেন, ২০২৬ সালে যুক্তরাষ্ট্রে অন্তত দুই দফা সুদের হার কমানো হতে পারে, যা সুদ না দেওয়া সম্পদ হলেও স্বর্ণের আকর্ষণ বাড়াবে।

বিশ্ববাজারের এই ঊর্ধ্বগতির প্রভাব পড়েছে দেশের বাজারেও। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সবশেষ গত ২১ ডিসেম্বর রাতে এক বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দেয়। এতে ভরিতে দাম বাড়ানো হয়েছে ১ হাজার ৫০ টাকা।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৮ হাজার ১১৭ টাকা, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৮ হাজার ২০২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪৮ হাজার ৫৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজুসের তথ্যমতে, চলতি বছরে দেশের বাজারে মোট ৮৭ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৬০ বার দাম বাড়ানো হয়েছে, আর কমানো হয়েছে মাত্র ২৭ বার। তুলনামূলকভাবে ২০২৪ সালে দেশে ৬২ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল, যেখানে ৩৫ বার দাম বেড়েছিল এবং ২৭ বার কমানো হয়েছিল।

বিশ্ব ও দেশের বাজারে একযোগে দামের এই ঊর্ধ্বগতি স্বর্ণকে আবারও বিনিয়োগকারীদের কাছে সবচেয়ে নিরাপদ আশ্রয় হিসেবে তুলে ধরছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

বিশ্ববাজারের ঊর্ধ্বগতি, দেশেও স্বর্ণের রেকর্ড দাম

প্রকাশের তারিখ : ২২ ডিসেম্বর ২০২৫

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত