জয়পুরহাট-২ (কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর) আসনে কেন্দ্রীয় কৃষক দলের জলবায়ু বিষয়ক সম্পাদক লায়ন মোঃ সিরাজুল ইসলাম বিদ্যুৎ মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
সোমবার (২২ ডিসেম্বর) সকাল ১১ টায় দলীয় সমর্থক ও শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে আক্কেলপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মেহেদী হাসানের কাছ থেকে তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেন।
এ সময় উপস্থিত ছিলেন আব্দুল মজিদ, ধর্ম বিষয়ক সম্পাদক সোনামুখী ইউনিয়ন বিএনপি, জাফর হোসেন, সাবেক সদস্য জেলা বিএনপি, খাইরুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক কালাই পৌর বিএনপি, আকবর আলী, সাবেক সভাপতি আলমপুর ইউনিয়ন বিএনপি, মোত্তালেব হোসেন, সাংগঠনিক সম্পাদক, আহম্মেদাবাদ ইউনিয়ন বিএনপি, গোলাম সরোয়ার, সাবেক ছাত্র নেতা, ইমন ছাত্রনেতাসহ স্থানীয় নেতাকর্মীরা।
লায়ন মোঃ সিরাজুল ইসলাম বিদ্যুৎ বলেন, “যেহেতু মনোনয়ন এখনো চূড়ান্ত নয়, সেহেতু আমি আশাবাদী দল বিষয়টি পুনর্বিবেচনা করবে। নেতাকর্মীদের আবেগ ও প্রত্যাশার প্রতি সম্মান রেখে পরবর্তী রাজনৈতিক সিদ্ধান্ত নেব এবং সময়মতো নিজের অবস্থান স্পষ্ট করব।”
আক্কেলপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মেহেদী হাসান জয়পুরহাট-২ আসন থেকে লায়ন মোঃ সিরাজুল ইসলাম বিদ্যুৎ-র মনোনয়ন ফরম সংগ্রহ করার বিষয়টি নিশ্চিত করেন।
উল্লেখ্য, জয়পুরহাট-২ আসনটি বরাবরই রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে এ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের তৎপরতা দিন দিন বাড়ছে। এ আসনে বিএনপির প্রাথমিক মনোনয়ন পেয়েছেন সাবেক জেলা প্রশাসক ও সচিব আব্দুল বারী।

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২২ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন