ফরিদপুরের ভাঙ্গায় ভাবির বঁটির কোপে টুকু মোল্লা (৪৫) নামে এক ব্যক্তি খুন হয়েছেন। শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার আলগী ইউনিয়নের গুনপালদী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত টুকু মোল্লা ওই গ্রামের ইদ্রিস মোল্লার ছেলে। ঘটনার পর থেকে অভিযুক্ত ভাবি সীমা বেগম পলাতক। তিনি একই গ্রামের প্রবাসী সোহাগ মোল্লার স্ত্রী। টুকু মোল্লা সীমা বেগমের ভাসুর।
স্থানীয় বাসিন্দারা জানান, ভাতিজার সুন্নতে খৎনার অনুষ্ঠানে যোগ দিতে দুই দিন আগে ঢাকা থেকে গ্রামের বাড়ি আসেন টুকু মোল্লা। শুক্রবার আনুষ্ঠানিকতা শেষে সন্ধ্যার দিকে হাঁস পালনের বিষয় নিয়ে টুকু মোল্লার সঙ্গে সীমা বেগমের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সীমা হাতে থাকা বঁটি দিয়ে টুকু মোল্লাকে কোপ দিয়ে পালিয়ে যান।
নিহতের চাচাতো ভাই শাহিন মোল্লা বলেন, গুরুতর আহত অবস্থায় টুকু মোল্লাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তানসীভ জুবায়ের বলেন, হাসপাতালে আনার আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলীম বলেন, খবর পেয়ে পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরদেহ উদ্ধার করে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২২ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন