জয়পুরহাট    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

ডাকসুর জিএস ও এজিএসের বাগদান কাল

ডাকসুর জিএস ও এজিএসের বাগদান কাল

বিয়ের পিড়িতে বসতে যাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাধারণ সম্পাদক (জিএস) এসএম ফরহাদ ও সহ-সাধারণ (এজিএস) সম্পাদক মহিউদ্দীন খান। আগামীকাল বুধবার (২৪ ডিসেম্বর) তাদের (আকদ) বাগদান অনুষ্ঠিত হতে যাচ্ছে।

মূলত তাদের আকদ অনুষ্ঠান চলতি ডিসেম্বর মাসের মাঝামাঝি হওয়ার কথা ছিল। তবে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহিদ শরিফ ওসমান হাদির মৃত্যুর ঘটনায় তাদের এই অনুষ্ঠান স্থগিত করা হয়েছিল।

আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাতে ডাকসু ও কেন্দ্রীয় ছাত্রশিবিরের দুইজন নেতা গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। তবে কনেদের সম্পর্কে কোনো তথ্য এখনও জানা যায়নি।

ডাকসুর এক নেতা বলেন, ফরহাদ ভাইয়ের আকদ অনুষ্ঠান আগামীকাল ছোট পরিসরে অনুষ্ঠিত হবে। তবে মহিউদ্দীন ভাইয়ের বিয়ের বিষয়টি নিশ্চিত নয়। অপরদিকে, কেন্দ্রীয় ছাত্রশিবিরের এক নেতা বলেন, এসএম ফরহাদ ও মহিউদ্দীন খানের বিয়ের অনুষ্ঠান কাল।

এদিকে, রাত পৌনে ৯টার দিকে ডাকসুর সদস্য রায়হান উদ্দীন ফেসবুকের এক পোস্টে লেখেন, ডাকসুর এজিএস মহিউদ্দীন খান ও জিএস এসএম ফরহাদ ভাই কালকে বিয়ে করছেন, ইনশাল্লাহ। তাদের জন্য অফুরন্ত দেয়া ও শুভ কামনা। আল্লাহ তাদের দাম্পত্য জীবনে বরকত দান করুন।

ডাকসুর দায়িত্ব পালনের পাশাপাশি ফরহাদ ও মহিউদ্দীন ঢাবি শাখা ছাত্রশিবিরের সভাপতি ও সেক্রেটারির দায়িত্ব পালন করছেন। ফরহাদ ঢাবির সমাজকল্যাণ ইনস্টিটিউটের ২০১৭-১৮ সেশনের এবং মহিউদ্দীন লোকপ্রশাসন বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী।

সূত্র: দ্য ডেইলি ক্যাম্পাস

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

ডাকসুর জিএস ও এজিএসের বাগদান কাল

প্রকাশের তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৫

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত