জয়পুরহাট    শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

দুপচাঁচিয়ায় পথগতিরোধ করে দুই মোটরসাইকেল ছিনতাই

ছবি- প্রতীকী

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় পৃথক দুই দফা হামলায় দুর্বৃত্তরা দুটি মোটরসাইকেল ছিনতাই করেছে। এ ঘটনায় তিনজন গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে দুপচাঁচিয়া থানাধীন চামরুল ইউনিয়নের কাথোহালী রাস্তায় এ ঘটনা ঘটে। দুর্বৃত্তরা পথগতিরোধ করে দেশীয় অস্ত্রের মুখে মোটরসাইকেল চালকদের মারধর করে যানবাহন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চামরুল ইউনিয়নের আটগ্রাম সাহাপাড়া গ্রামের অজিত মাস্টারের ছেলে মোহাম্মদ রব্বানী (৩৭) রাতে দুপচাঁচিয়া বাজারে নিজের কাপড়ের দোকান বন্ধ করে পালসার মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। ধাপের হাট থেকে মোস্তফাপুরগামী পাকা সড়কে পৌঁছালে ৪–৫ জন অজ্ঞাতনামা দুর্বৃত্ত তার গতিরোধ করে। এ সময় তার হাত-পা ও মুখ বেঁধে বেদম মারধর করে মোটরসাইকেলটি ছিনিয়ে নিয়ে যায়।

এর আনুমানিক ২০ মিনিট পর একই স্থানে আরেকটি ঘটনা ঘটে। আটগ্রাম পোড়াপাড়া গ্রামের আফসারের ছেলে মোহাম্মদ ভুট্টু (৫২) ও আব্দুস সালামের ছেলে ইয়াহিয়া (২১) জিক্সার মোটরসাইকেলে বগুড়া থেকে ইসলামিক জলসা শুনে বাড়ি ফিরছিলেন। ঘটনাস্থলে পৌঁছালে দুর্বৃত্তরা রাস্তায় রশি দিয়ে গতিরোধ করে। এতে ইয়াহিয়া নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলসহ পড়ে গেলে উভয় আরোহী আহত হন। পরে দুর্বৃত্তরা জিক্সার মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যায়।

পরে স্থানীয় লোকজনের সহায়তায় আহত ইয়াহিয়া ও ভুট্টুকে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাদের উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার খবর পেয়ে দুপচাঁচিয়া থানা পুলিশ পরিদর্শক (এসআই) ইসমাইল হোসেন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্শন করেন। এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে পুলিশ জানিয়েছে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

দুপচাঁচিয়ায় পথগতিরোধ করে দুই মোটরসাইকেল ছিনতাই

প্রকাশের তারিখ : ২৪ ডিসেম্বর ২০২৫

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত