জয়পুরহাট    শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

রাজশাহী মহানগরীতে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী সনেট গ্রেপ্তার

ছবি-সংগৃহীত

রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। 

শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে নগরীর সাধুর মোড় এলাকায় পুলিশ দেখে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া দিয়ে তাকে গ্রেফতার করেন বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল ইসলামের দিকনির্দেশনায়, ওসি তদন্ত (ইন্সপেক্টর), মোঃ সিরাজুল ইসলামের নেতৃত্বে এসআই করিম, এসআই মহিউদ্দীন ও সঙ্গীয় ফোর্স।

গ্রেফতার মোঃ আল-মামুন সনেট (৩৮), তিনি নগরীর বোয়ালিয়া থানার কেদুর মোড় (বাসার রোড) এলাকার মোঃ আসলাম আলীর ছেলে। বর্তমানে তিনি সাধুর মোড় এলাকায় ভাড়া করা বাসায় পরিবার নিয়ে বসবাস করেন। 

সনেটের পরিবার সূত্রে জানা গেছে, তিনি মাদকাসক্ত এবং সে তার পিতা, ভাই ও বোনের ওপর বিভিন্ন সময় নানা ধরণের অত্যাচার ও নির্যাতন করে থাকেন। এছাড়া সনেট চাইনিজ কুড়াল দিয়ে নিজের ছোট ভাইকে কুপিয়ে গুরুতর আহত করার মামলার পলাতক আসামি ছিলেন।জানতে চাইলে বোয়ালিয়া মডেল থানার অফিসার 

ইনচার্জ (ওসি) রবিউল ইসলাম, নিজের ছোট ভাইকে কুপিয়ে গুরুতর আহত করা মামলার পলাতক আসামি সনেট। গ্রেফতার এড়াতে সে দীর্ঘদিন ধরে পালিয়ে ছিল। অবশেষে গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে তাকে গ্রেফতার করা হয়। আইনি প্রক্রিয়ার মাধ্যমে শনিবার সকালে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে বলেও জানান ওসি। 

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

রাজশাহী মহানগরীতে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী সনেট গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২৭ ডিসেম্বর ২০২৫

featured Image

রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। 

শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে নগরীর সাধুর মোড় এলাকায় পুলিশ দেখে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া দিয়ে তাকে গ্রেফতার করেন বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল ইসলামের দিকনির্দেশনায়, ওসি তদন্ত (ইন্সপেক্টর), মোঃ সিরাজুল ইসলামের নেতৃত্বে এসআই করিম, এসআই মহিউদ্দীন ও সঙ্গীয় ফোর্স।

গ্রেফতার মোঃ আল-মামুন সনেট (৩৮), তিনি নগরীর বোয়ালিয়া থানার কেদুর মোড় (বাসার রোড) এলাকার মোঃ আসলাম আলীর ছেলে। বর্তমানে তিনি সাধুর মোড় এলাকায় ভাড়া করা বাসায় পরিবার নিয়ে বসবাস করেন। 

সনেটের পরিবার সূত্রে জানা গেছে, তিনি মাদকাসক্ত এবং সে তার পিতা, ভাই ও বোনের ওপর বিভিন্ন সময় নানা ধরণের অত্যাচার ও নির্যাতন করে থাকেন। এছাড়া সনেট চাইনিজ কুড়াল দিয়ে নিজের ছোট ভাইকে কুপিয়ে গুরুতর আহত করার মামলার পলাতক আসামি ছিলেন।জানতে চাইলে বোয়ালিয়া মডেল থানার অফিসার 

ইনচার্জ (ওসি) রবিউল ইসলাম, নিজের ছোট ভাইকে কুপিয়ে গুরুতর আহত করা মামলার পলাতক আসামি সনেট। গ্রেফতার এড়াতে সে দীর্ঘদিন ধরে পালিয়ে ছিল। অবশেষে গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে তাকে গ্রেফতার করা হয়। আইনি প্রক্রিয়ার মাধ্যমে শনিবার সকালে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে বলেও জানান ওসি। 

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত