জয়পুরহাট    শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

নওগাঁ ৫ আসনে মনোনয়নপত্র জমা দিলেন বিএনপির প্রার্থী

ছবি- দৈনিক জয়পুরবার্তা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৫ (সদর) আসনে মনোনয়ন ফরম জমা দিয়েছেন বিএনপির প্রার্থী জাহিদুল ইসলাম। এছাড়াও নওগাঁ-২ (পত্নীতলা-ধামইরহাট) আসনে বিএনপির প্রার্থী শামসুজ্জোহা খান তার মনোনয়ন ফরম জমা দেন।

রোববার (২৮ ডিসেম্বর) বিকেলে নওগাঁর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলামের কাছে মনোনয়নপত্র দাখিল করেন তারা।

এ সময় জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু, সাংগঠনিক সম্পাদক নূরে-ই আলম মিঠু, খাইরুল ইসলাম গোল্ডেন, শফিউল আজম ভিপি রানাসহ জেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মনোনয়ন জমা দেওয়ার শেষে জাহিদুল ইসলাম ধলু বলেন, ‘বিএনপির গণমানুষের দল। মানুষের অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি কখনো আপোস করেনি। গত ১৭ বছর মানুষ ভোট দিতে পারেনি। এই নির্বাচন গণতন্ত্র পুনরুদ্ধারের একটি গুরুত্বপূর্ণ ধাপ। পুরো দেশ এখন নির্বাচনমুখী। আমরা আশা করছি, আগামী ১২ ফেব্রুয়ারি একটি সুষ্ঠ ও সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হবে।

নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদ প্রকাশ করে বলেন, এই আসনের দীর্ঘদিন ধরে উপেক্ষিত সমস্যা সমাধান, মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের প্রত্যাশা বাস্তবায়নে কাজ করবো।

এদিকে নওগাঁ-২ (পত্নীতলা-ধামইরহাট) আসনে বিএনপির প্রার্থী শামসুজ্জোহা খান মনোনয়ন ফরম জমা দিয়ে নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদ প্রকাশ করেন।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

নওগাঁ ৫ আসনে মনোনয়নপত্র জমা দিলেন বিএনপির প্রার্থী

প্রকাশের তারিখ : ২৮ ডিসেম্বর ২০২৫

featured Image

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৫ (সদর) আসনে মনোনয়ন ফরম জমা দিয়েছেন বিএনপির প্রার্থী জাহিদুল ইসলাম। এছাড়াও নওগাঁ-২ (পত্নীতলা-ধামইরহাট) আসনে বিএনপির প্রার্থী শামসুজ্জোহা খান তার মনোনয়ন ফরম জমা দেন।

রোববার (২৮ ডিসেম্বর) বিকেলে নওগাঁর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলামের কাছে মনোনয়নপত্র দাখিল করেন তারা।

এ সময় জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু, সাংগঠনিক সম্পাদক নূরে-ই আলম মিঠু, খাইরুল ইসলাম গোল্ডেন, শফিউল আজম ভিপি রানাসহ জেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মনোনয়ন জমা দেওয়ার শেষে জাহিদুল ইসলাম ধলু বলেন, ‘বিএনপির গণমানুষের দল। মানুষের অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি কখনো আপোস করেনি। গত ১৭ বছর মানুষ ভোট দিতে পারেনি। এই নির্বাচন গণতন্ত্র পুনরুদ্ধারের একটি গুরুত্বপূর্ণ ধাপ। পুরো দেশ এখন নির্বাচনমুখী। আমরা আশা করছি, আগামী ১২ ফেব্রুয়ারি একটি সুষ্ঠ ও সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হবে।

নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদ প্রকাশ করে বলেন, এই আসনের দীর্ঘদিন ধরে উপেক্ষিত সমস্যা সমাধান, মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের প্রত্যাশা বাস্তবায়নে কাজ করবো।

এদিকে নওগাঁ-২ (পত্নীতলা-ধামইরহাট) আসনে বিএনপির প্রার্থী শামসুজ্জোহা খান মনোনয়ন ফরম জমা দিয়ে নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদ প্রকাশ করেন।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত