গোপালগঞ্জের কাশিয়ানীতে পূর্ব শত্রুতার জেরে মোখলেস মোল্লা (৪০) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষ লোকজন বিরুদ্ধে। বুধবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় কাশিয়ানী উপজেলার তারাইল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মোখলেস তারাইল পূর্ব পাড়া এলাকার কালা মিয়া মোল্লার ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, সন্ধ্যায় তারাইল বাজার থেকে সাকিব নামে স্থানীয় এক যুবককে নিয়ে তার মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন মোখলেস। নাজির কাজীর মোড় এলাকায় পৌঁছালে মোটরসাইকেলর গতিরোধ করে প্রতিপক্ষ ৪/৫ জন। এ সময় মোটর সাইকেল চালক সাকিব ও আরোহী মোখলেসকে মারপিট করে। চালক সাকিব সেখান থেকে পালিয়ে যায়। পরে মোখলেসকে এলোপাতাড়িভাবে কুপিয়ে ফেলে রেখে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহফুজুর রহমান জানান, খবর পাওয়ার সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে যায়। এ ঘটনায় এখন পর্যন্ত কোন অভিযোগ পাওয়া যায়নি। তবে জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
মেডিকেল কলেজের কর্তব্যরত চিকিৎসক এ কে এম সিরাজুল ইসলাম বলেন, রাত ৮টার দিকে মোখলেস মোল্লা নামে এক ব্যক্তিকে গুরুতর জখম অবস্থায় নিয়ে আসে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে এখানে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়।

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন