জয়পুরহাট    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

নওগাঁয় ট্রাফিক পুলিশের ধাওয়া, বিপুল পরিমাণ গাঁজাসহ আটক ১

ছবি- সংগৃহীত

নওগাঁ শহরে অভিযান চালিয়ে প্রায় ২ কেজি গাঁজাসহ শাকিল হোসেন (২৫) নামে এক যুবককে আটক করেছে ট্রাফিক পুলিশ। 

শুক্রবার  সন্ধ্যার দিকে শহরের সুপারি পট্টি এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক শাকিল নওগাঁ শহরের আনন্দনগর মহল্লার দুলাল হোসেনের ছেলে।

ট্রাফিক পুলিশ সূত্রে জানা যায়, সন্ধ্যা ৫টার দিকে নওগাঁ শহরের লিটন ব্রিজ মোড়ে সার্জেন্ট অপূর্ব ও টিএসআই আব্দুল আলিমের নেতৃত্বে ট্রাফিক পুলিশের একটি দল নিয়মিত চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করছিল। এসময় একটি মোটরসাইকেল আরোহীকে সন্দেহ হলে তাকে থামার সংকেত দেওয়া হয়। তবে সংকেত অমান্য করে ওই মোটরসাইকেল চালক পালিয়ে যাওয়ার চেষ্টা করেন।

পরবর্তীতে ট্রাফিক পুলিশের সদস্যরা ধাওয়া করে সুপারি পট্টি এলাকায় তাকে আটক করতে সক্ষম হন। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে আনুমানিক ১ কেজি ৮০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

পরে আটককৃত যুবক ও উদ্ধারকৃত গাঁজা সদর থানায় হস্তান্তর করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

নওগাঁয় ট্রাফিক পুলিশের ধাওয়া, বিপুল পরিমাণ গাঁজাসহ আটক ১

প্রকাশের তারিখ : ০৩ জানুয়ারি ২০২৬

featured Image

নওগাঁ শহরে অভিযান চালিয়ে প্রায় ২ কেজি গাঁজাসহ শাকিল হোসেন (২৫) নামে এক যুবককে আটক করেছে ট্রাফিক পুলিশ। 

শুক্রবার  সন্ধ্যার দিকে শহরের সুপারি পট্টি এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক শাকিল নওগাঁ শহরের আনন্দনগর মহল্লার দুলাল হোসেনের ছেলে।

ট্রাফিক পুলিশ সূত্রে জানা যায়, সন্ধ্যা ৫টার দিকে নওগাঁ শহরের লিটন ব্রিজ মোড়ে সার্জেন্ট অপূর্ব ও টিএসআই আব্দুল আলিমের নেতৃত্বে ট্রাফিক পুলিশের একটি দল নিয়মিত চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করছিল। এসময় একটি মোটরসাইকেল আরোহীকে সন্দেহ হলে তাকে থামার সংকেত দেওয়া হয়। তবে সংকেত অমান্য করে ওই মোটরসাইকেল চালক পালিয়ে যাওয়ার চেষ্টা করেন।

পরবর্তীতে ট্রাফিক পুলিশের সদস্যরা ধাওয়া করে সুপারি পট্টি এলাকায় তাকে আটক করতে সক্ষম হন। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে আনুমানিক ১ কেজি ৮০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

পরে আটককৃত যুবক ও উদ্ধারকৃত গাঁজা সদর থানায় হস্তান্তর করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত