জয়পুরহাট    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

বিরামপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী বৃদ্ধ নিহত

ছবি- সংগৃহীত

দিনাজপুরের বিরামপুর পৌর শহরের দোয়েল মোড় এলাকায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী বিদ্দিস আলী বিদ্যুৎ (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

সোমবার (৫ জানুয়ারি) দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিদ্দিস আলী বিদ্যুৎ মোটরসাইকেলযোগে হিলির দিকে যাচ্ছিলেন। এ সময় পেছন দিক থেকে দ্রুতগতির একটি ট্রাক তাকে চাপা দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

দুর্ঘটনার পর স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত বিদ্দিস আলী বিদ্যুৎ দিনাজপুর সদর উপজেলার বাঁশেরহাট এলাকার বাসিন্দা। তিনি মৃত রইস উদ্দিনের ছেলে এবং পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন।

বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

বিরামপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী বৃদ্ধ নিহত

প্রকাশের তারিখ : ০৫ জানুয়ারি ২০২৬

featured Image

দিনাজপুরের বিরামপুর পৌর শহরের দোয়েল মোড় এলাকায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী বিদ্দিস আলী বিদ্যুৎ (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

সোমবার (৫ জানুয়ারি) দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিদ্দিস আলী বিদ্যুৎ মোটরসাইকেলযোগে হিলির দিকে যাচ্ছিলেন। এ সময় পেছন দিক থেকে দ্রুতগতির একটি ট্রাক তাকে চাপা দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

দুর্ঘটনার পর স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত বিদ্দিস আলী বিদ্যুৎ দিনাজপুর সদর উপজেলার বাঁশেরহাট এলাকার বাসিন্দা। তিনি মৃত রইস উদ্দিনের ছেলে এবং পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন।

বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত