জয়পুরহাট    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

আক্কেলপুরে ঋণের দায়ে আত্মহত্যা



আক্কেলপুরে ঋণের দায়ে আত্মহত্যা
ছবি- দৈনিক জয়পুরবার্তা

জয়পুরহাটের আক্কেলপুরে ঋণের দায়ে বাড়ির সামনের একটি গাছ থেকে ভাজা বিক্রেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে উপজেলার তিলকপুর ইউনিয়নের কানচপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে।নিহত ভাজা বিক্রেতা তিলকপুর পূর্ববাজার এলাকার  আইন উদ্দীন মন্ডলের ছেলে, আবু হাসান বাবু (৪৮)।

পরিবারের দাবি, বিভিন্ন এনজিও'র ঋণের চাপে আর্থিক অনটনের কারণে হতাশায় ভুগছিলেন। এ কারণে তিনি আত্মহত্যা করেছেন।

পরিবার, স্থানীয় ও থানা পুলিশ জানা গেছে, সোমবার দিবাগত রাতে আবু হাসান বাবু ঘরের ভেতরে ছিলেন। ভোরে ঘুম থেকে উঠে বিছানায় তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন তার স্ত্রী রেহেনা বেগম। পড়ে বাড়ির সামনের একটি গাছে নিজের ব্যবহৃত মাফলার দিয়ে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পান তিনি। মরদেহটি দেখতে সকালে ভিড় জমায় স্থানীয়।

নিহতের স্ত্রী  রেহেনা বেগম বলেন, আমার স্বামী প্রায় পাঁচটি এনজিও থেকে আমার নামে ঋণ নিয়েছিলেন । গতকাল একটি এনজিও'র কিস্তির টাকা না দিতে পারায় স্যারেরা দুইবার বাসায় এসেছিল। এজন্য আমার স্বামী দুশ্চিন্তার মধ্যে ছিল। এ কারণে আমার স্বামী আত্মহত্যা করেছে।

আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন রেজা জানান, খবর পেয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় আনা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬


আক্কেলপুরে ঋণের দায়ে আত্মহত্যা

প্রকাশের তারিখ : ০৬ জানুয়ারি ২০২৬

featured Image

জয়পুরহাটের আক্কেলপুরে ঋণের দায়ে বাড়ির সামনের একটি গাছ থেকে ভাজা বিক্রেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে উপজেলার তিলকপুর ইউনিয়নের কানচপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে।নিহত ভাজা বিক্রেতা তিলকপুর পূর্ববাজার এলাকার  আইন উদ্দীন মন্ডলের ছেলে, আবু হাসান বাবু (৪৮)।

পরিবারের দাবি, বিভিন্ন এনজিও'র ঋণের চাপে আর্থিক অনটনের কারণে হতাশায় ভুগছিলেন। এ কারণে তিনি আত্মহত্যা করেছেন।

পরিবার, স্থানীয় ও থানা পুলিশ জানা গেছে, সোমবার দিবাগত রাতে আবু হাসান বাবু ঘরের ভেতরে ছিলেন। ভোরে ঘুম থেকে উঠে বিছানায় তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন তার স্ত্রী রেহেনা বেগম। পড়ে বাড়ির সামনের একটি গাছে নিজের ব্যবহৃত মাফলার দিয়ে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পান তিনি। মরদেহটি দেখতে সকালে ভিড় জমায় স্থানীয়।

নিহতের স্ত্রী  রেহেনা বেগম বলেন, আমার স্বামী প্রায় পাঁচটি এনজিও থেকে আমার নামে ঋণ নিয়েছিলেন । গতকাল একটি এনজিও'র কিস্তির টাকা না দিতে পারায় স্যারেরা দুইবার বাসায় এসেছিল। এজন্য আমার স্বামী দুশ্চিন্তার মধ্যে ছিল। এ কারণে আমার স্বামী আত্মহত্যা করেছে।

আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন রেজা জানান, খবর পেয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় আনা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।


Daily Joypur Barta



কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত