জয়পুরহাট    শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

জয়পুরহাট প্রেসক্লাবে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া

ছবি- দৈনিক জয়পুরবার্তা

প্রয়াত সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় জয়পুরহাটে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে জয়পুরহাট প্রেসক্লাবের সভাকক্ষে প্রেসক্লাবের আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি আবুবকর সিদ্দিক।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, জয়পুরহাট জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্দুল মোমিন ফকির, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট মিজানুর রহমান, জয়পুরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ রানাসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিকরা।

দোয়া মাহফিলে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রীর রুহের মাগফিরাত কামনার পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ তাঁর পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

জয়পুরহাট প্রেসক্লাবে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া

প্রকাশের তারিখ : ০৬ জানুয়ারি ২০২৬

featured Image

প্রয়াত সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় জয়পুরহাটে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে জয়পুরহাট প্রেসক্লাবের সভাকক্ষে প্রেসক্লাবের আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি আবুবকর সিদ্দিক।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, জয়পুরহাট জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্দুল মোমিন ফকির, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট মিজানুর রহমান, জয়পুরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ রানাসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিকরা।

দোয়া মাহফিলে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রীর রুহের মাগফিরাত কামনার পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ তাঁর পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত