জয়পুরহাট    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

নানা-নানি ও খালার কবর জিয়ারত করতে ১২ জানুয়ারি দিনাজপুরে আসছেন তারেক রহমান

ছবি- সংগৃহীত

দীর্ঘদিন পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উত্তরবঙ্গ সফরে আসছেন। এই সফরের অংশ হিসেবে আগামী ১২ জানুয়ারি তিনি তাঁর নানা-নানি ও খালার কবর জিয়ারত করতে দিনাজপুরে আগমন করবেন। 

বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

তারেক রহমানের এই সফরকে কেন্দ্র করে দিনাজপুর জেলার বিভিন্ন উপজেলায় বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। বিশেষ করে দিনাজপুর-৬ আসনের নবাবগঞ্জ, বিরামপুর, ঘোড়াঘাট ও হাকিমপুর উপজেলায় জোর প্রস্তুতি চলছে। পাশাপাশি দিনাজপুর সদর-৩ আসনেও নেওয়া হচ্ছে সর্বাত্মক প্রস্তুতি।

শুক্রবার (৯ জানুয়ারি) সকালে দিনাজপুর-৬ আসনের নবাবগঞ্জ উপজেলার মতিহারা গ্রামের নিজ বাড়িতে প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য জানান ডা. এ জেড এম জাহিদ হোসেন।

তিনি বলেন, দীর্ঘদিন পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উত্তরবঙ্গে আসছেন। এটি আমাদের জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের বিষয়।

ডা. জাহিদ হোসেন আরও জানান, সফরের শুরুতে তারেক রহমান রংপুরে জুলাই আন্দোলনের শহিদ আবু সাইদের কবর জিয়ারত করবেন। এরপর তিনি নবাবগঞ্জ ও বিরামপুর হয়ে দিনাজপুরে প্রবেশ করবেন এবং সেখানে তাঁর নানা-নানি ও খালার কবর জিয়ারত করবেন।

তিনি বলেন, এই সফরকে ঘিরে দিনাজপুর-৬ আসনের চারটি উপজেলাসহ আশপাশের এলাকায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। নেতাকর্মীরা প্রিয় নেতাকে একনজর দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

ডা. জাহিদ হোসেন আরও জানান, তারেক রহমানের আগমন উপলক্ষে দিনাজপুর জেলার ছয়টি সংসদীয় আসনের বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা উপস্থিত থেকে তাকে সংবর্ধনা জানাবেন।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, এই সফর বিএনপির নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে এবং উত্তরবঙ্গে দলের সাংগঠনিক কার্যক্রম আরও সুদৃঢ় হবে।

এদিকে তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে দিনাজপুরের বিভিন্ন উপজেলায় ব্যানার, ফেস্টুন, দলীয় কর্মসূচি ও সমাবেশের প্রস্তুতি চলছে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার প্রস্তুতিও নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

নানা-নানি ও খালার কবর জিয়ারত করতে ১২ জানুয়ারি দিনাজপুরে আসছেন তারেক রহমান

প্রকাশের তারিখ : ০৯ জানুয়ারি ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত