ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে জনসচেতনতা বাড়াতে 'দেশের চাবি আপনার হাতে’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপী চলমান কর্মসূচির অংশ হিসেবে রাজবাড়ীর গোয়ালন্দে প্রচারণা চালিয়েছে ‘ভোটের গাড়ি’।
সোমবার (১২ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদ চত্বরে ঘন্টাব্যাপী অবস্থান করে প্রজেক্টরের মাধ্যমে সংবিধান সংস্কার ও নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন ভিডিও চিত্র প্রদর্শন করা হয়।
রাজবাড়ীর গোয়ালন্দে ভোটের গাড়ির প্রচারণার উদ্বোধন করেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী।
এর আগে উপজেলা চত্বরে তিনি পৌঁছালে রাজবাড়ী জেলা প্রশাসক সুলতানা আক্তার ও গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথী দাস তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
এরপর উপজেলা পরিষদের হলরুমে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে প্রাপ্ত অতিদরিদ্র, অসহায় ও দুস্থ মানুষের মাঝে বিনামূল্যে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী। সর্বশেষ তিনি বেলা ১২ টার দিকে উজানচর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে অমর একুশে শহীদ মিনার উদ্বোধন করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা প্রশাসক সুলতানা আক্তার, জেলা স্থানীয় সরকারের উপ-পরিচালক ড. মোঃ মাহমুদুল হক,
গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথী দাস, উপজেলা সহকারি কমিশনার ভূমি মো. মুসতাসির হাসান খান, গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিনুল ইসলাম সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা প্রমূখ।
ভোটের গাড়ির প্রচারণায় তিনি বলেন, ‘প্রতিটি নির্বাচন দলীয় সরকারের অধীনে হয়ে আসছে। এবার কোনো দলীয় সরকারের অধীনে নির্বাচন হচ্ছে না। অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষ ও নির্দলীয়। আমাদের লক্ষ্য অবাধ ও সুষ্ঠু নির্বাচন করা। আমরা কারো পক্ষে বা বিপক্ষে অবস্থান নেব না।’
তিনি আরও বলেন, ‘এ দেশে জনগণ কখনও ক্ষমতার উৎস হয়ে ওঠেনি। কিন্তু এবার ভোটের মাধ্যমে জনগণ বুঝিয়ে দেবে এ দেশের মালিক জনগণ। জুলাই যোদ্ধাদের রক্তের ঋণ পরিশোধের জন্য গণভোট। জুলাই যোদ্ধাদের রক্তের ঋণ পরিশোধসহ হাজারো প্রশ্নের উত্তর দেবে এই গণভোট।’ তিনি আরও বলেন, মানুষ যাকে খুশি তাকে ভোট দিবে। এবারই জনগণ একসঙ্গে দুটি ভোট দিতে পারবে। একটি সংসদ সদস্যের ভোট ও আরেকটি হ্যা, না ভোট। এছাড়াও নির্বাচন সংশ্লিষ্ট সকল বিষয়ে আমাদের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ভোটের গাড়ির প্রচারণা চালাতে উপজেলার দেবগ্রাম ইউনিয়ন পরিষদ চত্বর, গোয়ালন্দ বাসস্ট্যান্ড ও শহীদ মুক্তিযোদ্ধা ফকির মহিউদ্দিন আনসার ক্লাবে অবস্থান করে প্রচারণা চালাবে ভোটের গাড়ি।

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন