জয়পুরহাট    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

জাতীয় শিক্ষা সপ্তাহে জয়পুরহাটের শ্রেষ্ঠ রোভার স্কাউট রাজন

জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ জয়পুরহাট জেলার প্রকাশিত ফলাফলে জেলার শ্রেষ্ঠ রোভার স্কাউট হিসেবে নির্বাচিত হয়েছেন আক্কেলপুর উপজেলার মোঃ সাল্লিম মন্ডল রা জন। তিনি আক্কেলপুর উপজেলার সরকারি মুজিবর রহমান কলেজের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

এই অর্জনের মাধ্যমে রাজন তার কলেজের ইতিহাসে প্রথমবারের মতো জেলা পর্যায়ে শ্রেষ্ঠ রোভার প্রথম হয়েছে । এ অর্জন করে একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ শ্রেষ্ঠ রোভার আর মূল্যায়নে কাজের অভিজ্ঞতা, নৈপুণ্যসুচক ব্যাজ অর্জন, অ্যাওয়ার্ড প্রাপ্ত, ডেক্যাম্প, জেলা ক্যাম্প, বিভাগীয় ক্যাম্প এবং জাতীয় ও আন্তর্জাতিক ক্যাম্পে অংশগ্রহণ, অন্যান্য গুণাবলী, উন্নয়নমূলক ও অন্যান্য কার্যক্রমে অংশগ্রহণ বিষয়ের উপর ভিত্তি করে শ্রেষ্ঠ রোভার বিজয়ী ঘোষণা করেছে। স্কাউট আন্দোলন, শিক্ষা, শৃঙ্খলা, নেতৃত্ব ও সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এ সম্মাননা প্রদান করা হয়।

এছাড়াও দীর্ঘদিন ধরে স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম, সামাজিক উন্নয়ন ও দুর্যোগকালীন সেবায় তার সক্রিয় অংশগ্রহণ ফলে বাংলাদেশ স্কাউট থেকে ২০২২ সালে ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড অর্জন করে । রাজন বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের PRM ফটোগ্রাফি টিমের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। যা তার ধারাবাহিক সাফল্যের স্বীকৃতি।

অন্যান্য গুণাবলির পাশাপাশি রাজন একজন প্রতিভাবান আলোকচিত্রী। জাতিসংঘের ৮০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে জাতিসংঘ বাংলাদেশ কর্তৃক আয়োজিত আলোকচিত্র প্রতিযোগিতায় তার একটি আলোকচিত্র প্রদর্শিত হয়, যা বিশেষ প্রশংসা কুড়িয়েছে। এছাড়াও তিনি ইউনেস্কো সহ দেশ-বিদেশের বিভিন্ন আন্তর্জাতিক আলোকচিত্র প্রতিযোগিতায় অংশগ্রহণ করে নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন।

রাজনের এই সাফল্যে সরকারি মুজিবর রহমান কলেজের শিক্ষকবৃন্দ, সহপাঠী ও রোভার স্কাউট সংশ্লিষ্টরা গভীর আনন্দ ও গর্ব প্রকাশ করেছেন। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও রাজন শিক্ষা, স্কাউটিং ও সমাজসেবার পাশাপাশি সৃজনশীল কর্মকাণ্ডে আরও উজ্জ্বল সাফল্য অর্জন করবেন।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

জাতীয় শিক্ষা সপ্তাহে জয়পুরহাটের শ্রেষ্ঠ রোভার স্কাউট রাজন

প্রকাশের তারিখ : ১৪ জানুয়ারি ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত