জয়পুরহাট    শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আক্কেলপুরে টেন মিনিটস ব্রিফ, ভোটালাপ এবং সড়ক প্রচার

গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ উপলক্ষে জয়পুরহাট জেলার উপজেলা গুলোতে বিভিন্ন জনবহুল ও জনগুরুত্বপূর্ণ টেন মিনিটস ব্রিফ ও ভোটালাপ এবং সড়ক প্রচার কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সাধারণ ভোটারদের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে জেলা তথ্য অফিসের আয়োজনে প্রতিদিন জেলার বিভিন্ন এলাকায় এ প্রচার কার্যক্রম পরিচালিত হচ্ছে।  এরই ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার আক্কেলপুর উপজেলা সহ পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সড়ক প্রচার চালানো হয়।

জেলা তথ্য অফিস সূত্রে জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর গত ১২ ডিসেম্বর থেকে প্রচারণা কার্যক্রম শুরু হয়েছে।  এ কর্মসূচির আওতায় জেলার পাঁচটি উপজেলায় ইতোমধ্যে উঠান বৈঠক, চলচ্চিত্র প্রদর্শন এবং রোড মাইকিং, টেন মিনিটস ব্রিফ ও ভোটালাপ কার্যক্রম করা হচ্ছে । 

জয়পুরহাট জেলা তথ্য অফিসার (ভারপ্রাপ্ত) ইব্রাহিম মোল্লা সুমন এর তত্ত্বাবধানে এ কর্মসূচি পরিচালিত হয়।

এ সময় তিনি বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষায় একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে সরকার বদ্ধপরিকর। ভোটাধিকার প্রয়োগ করা প্রতিটি নাগরিকের সাংবিধানিক অধিকার ও দায়িত্ব।

তিনি আরও বলেন, ভোটারদের সচেতনতা বৃদ্ধি, নির্বাচনী আইন ও বিধি-বিধান সম্পর্কে জনগণকে অবহিত করা এবং গুজব প্রতিরোধে তথ্য অধিদপ্তর নিরলসভাবে কাজ করে যাচ্ছে।  নির্বাচনের আগে আগামী ৯ ফেব্রুয়ারি পর্যন্ত প্রচারণা অব্যাহত থাকবে।  নির্বাচন ও গণভোট সফল করতে তিনি সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আক্কেলপুরে টেন মিনিটস ব্রিফ, ভোটালাপ এবং সড়ক প্রচার

প্রকাশের তারিখ : ১৫ জানুয়ারি ২০২৬

featured Image

গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ উপলক্ষে জয়পুরহাট জেলার উপজেলা গুলোতে বিভিন্ন জনবহুল ও জনগুরুত্বপূর্ণ টেন মিনিটস ব্রিফ ও ভোটালাপ এবং সড়ক প্রচার কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সাধারণ ভোটারদের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে জেলা তথ্য অফিসের আয়োজনে প্রতিদিন জেলার বিভিন্ন এলাকায় এ প্রচার কার্যক্রম পরিচালিত হচ্ছে।  এরই ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার আক্কেলপুর উপজেলা সহ পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সড়ক প্রচার চালানো হয়।

জেলা তথ্য অফিস সূত্রে জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর গত ১২ ডিসেম্বর থেকে প্রচারণা কার্যক্রম শুরু হয়েছে।  এ কর্মসূচির আওতায় জেলার পাঁচটি উপজেলায় ইতোমধ্যে উঠান বৈঠক, চলচ্চিত্র প্রদর্শন এবং রোড মাইকিং, টেন মিনিটস ব্রিফ ও ভোটালাপ কার্যক্রম করা হচ্ছে । 

জয়পুরহাট জেলা তথ্য অফিসার (ভারপ্রাপ্ত) ইব্রাহিম মোল্লা সুমন এর তত্ত্বাবধানে এ কর্মসূচি পরিচালিত হয়।

এ সময় তিনি বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষায় একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে সরকার বদ্ধপরিকর। ভোটাধিকার প্রয়োগ করা প্রতিটি নাগরিকের সাংবিধানিক অধিকার ও দায়িত্ব।

তিনি আরও বলেন, ভোটারদের সচেতনতা বৃদ্ধি, নির্বাচনী আইন ও বিধি-বিধান সম্পর্কে জনগণকে অবহিত করা এবং গুজব প্রতিরোধে তথ্য অধিদপ্তর নিরলসভাবে কাজ করে যাচ্ছে।  নির্বাচনের আগে আগামী ৯ ফেব্রুয়ারি পর্যন্ত প্রচারণা অব্যাহত থাকবে।  নির্বাচন ও গণভোট সফল করতে তিনি সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত