জয়পুরহাট    শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

মাদারীপুরে দ্বিতীয় বিয়ে নিয়ে বিরোধ

ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কাটলেন স্ত্রী

ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কাটলেন স্ত্রী
ছবি-সংগৃহীত

মাদারীপুরে স্বামী দ্বিতীয় বিয়ে করায় ক্ষুব্ধ হয়ে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গে ব্লেড দিয়ে গুরুতর আঘাত করার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। শুক্রবার (১৭ জানুয়ারি) ভোরে সদর উপজেলার কুনিয়া ইউনিয়নের দিয়াবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত স্ত্রী শিউলি বেগমকে (২৯) আটক করেছে পুলিশ।

আহত ব্যক্তির নাম নাঈম মাতুব্বর ওরফে হাবিব (৩৫)। তিনি ইতালি প্রবাসী। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় ১০ বছর আগে দিয়াবাড়ি গ্রামের মৃত রশিদ মাতুব্বরের ছেলে নাঈমের সঙ্গে একই গ্রামের হোসেন মাতুব্বরের মেয়ে শিউলি বেগমের বিয়ে হয়। দাম্পত্য জীবনে বিভিন্ন পারিবারিক বিষয় ও সন্দেহকে কেন্দ্র করে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে কলহ চলছিল।

প্রায় চার মাস আগে নাঈম ইতালি থেকে দেশে আসেন। দেশে ফেরার পর তিনি স্ত্রীর সম্মতি ছাড়াই দ্বিতীয় বিয়ে করেন বলে অভিযোগ ওঠে। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ আরও তীব্র হয়। ঘটনার আগের রাতে তাদের মধ্যে তীব্র বাকবিতণ্ডা হয়।

অভিযোগ অনুযায়ী, শুক্রবার রাতে শিউলি বেগম তার স্বামীর খাবারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে দেন। এতে নাঈম অচেতন হয়ে পড়লে ভোর আনুমানিক ৪টার দিকে ঘুমন্ত অবস্থায় তার গোপনাঙ্গে ব্লেড দিয়ে গুরুতর আঘাত করা হয়।

পরিবারের সদস্যরা নাঈমকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে শনিবার সকালে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের চিকিৎসক রিয়াদ মাহামুদ জানান, ব্লেডের আঘাতে নাঈমের গোপনাঙ্গ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে সম্পূর্ণ কর্তন হয়নি। তাকে সার্জারি বিভাগে নেওয়ার পর ঢাকায় রেফার করা হয়েছে।

আহত নাঈমের ভাবি শেফালি বেগম অভিযোগ করে বলেন, “আমার দেবরের কয়েক দিনের মধ্যেই ইতালি ফিরে যাওয়ার কথা ছিল। কিন্তু তার স্ত্রী পরিকল্পিতভাবে তাকে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে এই নৃশংস হামলা চালিয়েছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই।”

এ বিষয়ে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, “দ্বিতীয় বিয়েকে কেন্দ্র করে পারিবারিক বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। অভিযুক্ত স্ত্রী শিউলি বেগম ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাকে আটক করা হয়েছে। ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কাটলেন স্ত্রী

প্রকাশের তারিখ : ১৮ জানুয়ারি ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত