ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল–আশুগঞ্জ–বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানার বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, বিচারিক কাজে বাধা প্রদান এবং ‘মব’ সৃষ্টির অভিযোগ উঠেছে।
সহকারী রিটার্নিং অফিসার ও সরাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আবুবকর সরকার স্বাক্ষরিত এক চিঠিতে এসব অভিযোগ আনা হয়। গত শনিবার ওই চিঠি নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কমিটি এবং সিনিয়র সিভিল জজ আশরাফুল ইসলামের কাছে পাঠানো হয়। চিঠিতে অভিযোগের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়, সরাইল উপজেলার ইসলামাবাদ গ্রামে পেন্ডেল করে একটি বিশাল জনসমাবেশের আয়োজন করেন রুমিন ফারহানা, যা নির্বাচনী আচরণবিধির পরিপন্থি। বিষয়টি তাৎক্ষণিকভাবে প্রশাসনের নজরে এলে সমাবেশ ভেঙে দেওয়া হয়।
এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়া হাসান খান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জুয়েল মিয়া নামে এক ব্যক্তিকে ৪০ হাজার টাকা জরিমানা করেন। অভিযোগে বলা হয়, জরিমানা আদায়ের সময় রুমিন ফারহানা নির্বাহী ম্যাজিস্ট্রেটের প্রতি আক্রমণাত্মক আচরণ করেন। তিনি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন ও আঙুল উঁচিয়ে বারবার হুমকিসূচক ইঙ্গিত দেন।
চিঠিতে আরও বলা হয়, রুমিন ফারহানার সঙ্গে থাকা জুয়েল মিয়াসহ কয়েকজন এ সময় মারমুখী আচরণ করেন। এতে সেখানে ‘মব’ পরিস্থিতি সৃষ্টি হয় এবং বিচারিক কাজে বাধা দেওয়া হয়। একই সঙ্গে কর্তব্যরত নির্বাহী ম্যাজিস্ট্রেটকে হুমকি প্রদান করা হয়, যা নির্বাচনি আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করা হয়।

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন