জয়পুরহাট    শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

বদলগাছীতে বিরোধের জেরে কলাবাগান ধ্বংসের অভিযোগ

ছবি- দৈনিক জয়পুরবার্তা

নওগাঁর বদলগাছী উপজেলায় এক অসহায় কৃষকের জীবিকার একমাত্র সম্বল ফলন্ত কলাবাগান রাতের আঁধারে কেটে নষ্ট করার অভিযোগ উঠেছে। সোমবার (রাত) উপজেলার মথুরাপুর ইউনিয়নের রাঙ্গালঘাট গ্রামে এই নৃশংস ঘটনাটি ঘটে। এতে অন্তত তিন শতাধিক কলাগাছ কেটে ফেলা হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত কৃষক।

ভুক্তভোগী কৃষক আব্দুল হাকিম ঘটনার পর বদলগাছী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে একই গ্রামের আব্দুল হাকিম ও টিটুর মধ্যে জমি ও কলাবাগান নিয়ে বিরোধ চলে আসছিল। অভিযোগে উল্লেখ করা হয়, সোমবার গভীর রাতে প্রতিপক্ষ টিটু ও তার সহযোগীরা অন্ধকারের সুযোগ নিয়ে হাকিমের কলাবাগানে অনুপ্রবেশ করে পরিকল্পিতভাবে প্রায় তিন শত ফলন্ত কলা গাছ কেটে ফেলে।

সকালে বাগানে গিয়ে কাটা গাছগুলো দেখতে পান কৃষক আব্দুল হাকিম ও তার পরিবারের সদস্যরা। মুহূর্তেই বাগানজুড়ে নেমে আসে কান্না ও হতাশার ছায়া।

ক্ষতিগ্রস্ত কৃষক আব্দুল হাকিম বলেন, এই কলাবাগানই ছিল আমাদের পরিবারের একমাত্র আয়ের উৎস। কয়েক সপ্তাহের মধ্যেই গাছগুলো বাজারে বিক্রির উপযোগী হতো। প্রতিপক্ষ ইচ্ছাকৃতভাবে আমাদের সর্বনাশ করেছে। এতে আমার কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে।

স্থানীয় বাসিন্দারা এই ঘটনাকে নৃশংস ও মানবতাবিরোধী আখ্যা দিয়ে বলেন,এটি শুধু গাছ কাটার ঘটনা নয়, এটি একজন কৃষকের জীবন ও জীবিকার ওপর সরাসরি আঘাত। দোষীদের দ্রুত আইনের আওতায় আনা জরুরি।

এ বিষয়ে বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফর রহমান বলেন, কৃষকের লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

বদলগাছীতে বিরোধের জেরে কলাবাগান ধ্বংসের অভিযোগ

প্রকাশের তারিখ : ১৯ জানুয়ারি ২০২৬

featured Image

নওগাঁর বদলগাছী উপজেলায় এক অসহায় কৃষকের জীবিকার একমাত্র সম্বল ফলন্ত কলাবাগান রাতের আঁধারে কেটে নষ্ট করার অভিযোগ উঠেছে। সোমবার (রাত) উপজেলার মথুরাপুর ইউনিয়নের রাঙ্গালঘাট গ্রামে এই নৃশংস ঘটনাটি ঘটে। এতে অন্তত তিন শতাধিক কলাগাছ কেটে ফেলা হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত কৃষক।

ভুক্তভোগী কৃষক আব্দুল হাকিম ঘটনার পর বদলগাছী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে একই গ্রামের আব্দুল হাকিম ও টিটুর মধ্যে জমি ও কলাবাগান নিয়ে বিরোধ চলে আসছিল। অভিযোগে উল্লেখ করা হয়, সোমবার গভীর রাতে প্রতিপক্ষ টিটু ও তার সহযোগীরা অন্ধকারের সুযোগ নিয়ে হাকিমের কলাবাগানে অনুপ্রবেশ করে পরিকল্পিতভাবে প্রায় তিন শত ফলন্ত কলা গাছ কেটে ফেলে।

সকালে বাগানে গিয়ে কাটা গাছগুলো দেখতে পান কৃষক আব্দুল হাকিম ও তার পরিবারের সদস্যরা। মুহূর্তেই বাগানজুড়ে নেমে আসে কান্না ও হতাশার ছায়া।

ক্ষতিগ্রস্ত কৃষক আব্দুল হাকিম বলেন, এই কলাবাগানই ছিল আমাদের পরিবারের একমাত্র আয়ের উৎস। কয়েক সপ্তাহের মধ্যেই গাছগুলো বাজারে বিক্রির উপযোগী হতো। প্রতিপক্ষ ইচ্ছাকৃতভাবে আমাদের সর্বনাশ করেছে। এতে আমার কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে।

স্থানীয় বাসিন্দারা এই ঘটনাকে নৃশংস ও মানবতাবিরোধী আখ্যা দিয়ে বলেন,এটি শুধু গাছ কাটার ঘটনা নয়, এটি একজন কৃষকের জীবন ও জীবিকার ওপর সরাসরি আঘাত। দোষীদের দ্রুত আইনের আওতায় আনা জরুরি।

এ বিষয়ে বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফর রহমান বলেন, কৃষকের লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত