জয়পুরহাট    শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

পত্নীতলায় নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

ছবি- প্রতিনিধি

নওগাঁর পত্নীতলায় নিরাপদ সড়কের দাবিতে শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় উপজেলা সদর নজিপুর বাসস্ট্যান্ড সাপাহার রোডে ওই মানববন্ধনটি নিরাপদ সড়ক চাই (নিসচা) এর নওগাঁর পত্নীতলা উপজেলা শাখার সংবাদ সংগ্রহ ও গবেষণা বিষয়ক সম্পাদক ও পত্নীতলা প্রেস ক্লাবের  সভাপতি ইখতিয়ার উদ্দীন আজাদের নেতৃত্বে অনুষ্ঠিত হয়। 

উল্লেখ্য, ১৯ জানুয়ারি রাত ৮টার দিকে উপজেলা সদর নজিপুর বাসস্ট্যান্ডে অনিরাপদ সড়কে চলাচলের সময়ে দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী যুবক কাওছার হোসেন ভাগ্যক্রমে প্রাণে বেঁচে গেলেও ঘটনাস্থলেই তার স্ত্রী খাতিজা বেগম (৩৫) ও কন্যা ফাতেমা আক্তার (৮) ঘটনাস্থলেই মারা যান। নিহতের বাড়ি পত্নীতলা উপজেলায় আকবরপুর ইউনিয়নের উষ্টি গ্রামে। 

উক্ত মানববন্ধন কর্মসূচিতে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- নজিপুর বাসস্ট্যান্ডের বস্ত্র ব্যবসায়ী নেতা আফতাব মণ্ডল, উপজেলা স্কাউট লিডার মাসুমুল হক সিয়াম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা মারুফ মোস্তফা, বিশিষ্ট সমাজসেবী মাহফুজ আলম, আলমগীর কবির, আবু জাফর প্রমুখ।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

পত্নীতলায় নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২০ জানুয়ারি ২০২৬

featured Image

নওগাঁর পত্নীতলায় নিরাপদ সড়কের দাবিতে শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় উপজেলা সদর নজিপুর বাসস্ট্যান্ড সাপাহার রোডে ওই মানববন্ধনটি নিরাপদ সড়ক চাই (নিসচা) এর নওগাঁর পত্নীতলা উপজেলা শাখার সংবাদ সংগ্রহ ও গবেষণা বিষয়ক সম্পাদক ও পত্নীতলা প্রেস ক্লাবের  সভাপতি ইখতিয়ার উদ্দীন আজাদের নেতৃত্বে অনুষ্ঠিত হয়। 

উল্লেখ্য, ১৯ জানুয়ারি রাত ৮টার দিকে উপজেলা সদর নজিপুর বাসস্ট্যান্ডে অনিরাপদ সড়কে চলাচলের সময়ে দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী যুবক কাওছার হোসেন ভাগ্যক্রমে প্রাণে বেঁচে গেলেও ঘটনাস্থলেই তার স্ত্রী খাতিজা বেগম (৩৫) ও কন্যা ফাতেমা আক্তার (৮) ঘটনাস্থলেই মারা যান। নিহতের বাড়ি পত্নীতলা উপজেলায় আকবরপুর ইউনিয়নের উষ্টি গ্রামে। 

উক্ত মানববন্ধন কর্মসূচিতে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- নজিপুর বাসস্ট্যান্ডের বস্ত্র ব্যবসায়ী নেতা আফতাব মণ্ডল, উপজেলা স্কাউট লিডার মাসুমুল হক সিয়াম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা মারুফ মোস্তফা, বিশিষ্ট সমাজসেবী মাহফুজ আলম, আলমগীর কবির, আবু জাফর প্রমুখ।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত