জয়পুরহাট    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

ক্ষেতলালের আলোচিত গ্যাং রেপ মামলার ৩ নম্বর আসামি মহিন গ্রেপ্তার

ছবি- প্রতিনিধি

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় সংঘটিত আলোচিত গ্যাং রেপ মামলার এজাহারভুক্ত ৩ নম্বর আসামি মহিনকে ঢাকার উত্তরা এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ৩০ নভেম্বর (রবিবার) রাত আনুমানিক ৮টার দিকে ক্ষেতলাল পৌর এলাকার ভাসিলা কুমারগাড়ি মহল্লায় ভয়াবহ এই ঘটনা ঘটে। 

অভিযোগ অনুযায়ী, ভাসিলা গ্রামের লালচানের ছেলে সুমন মিয়া ভুক্তভোগী তরুণীকে তিনজনের কথা বলে মক্ষিরানী হিসেবে ভাড়ায় নেন। পরবর্তীতে কৌশলে আরও চারজনকে ডেকে এনে তরুণী ও তার স্বামীর হাত-মুখ বেঁধে জোরপূর্বক সাতজন মিলে গণধর্ষণ করে।

ঘটনার পর গুরুতর অসুস্থ হয়ে পড়া ভুক্তভোগী তরুণী ক্ষেতলাল থানায় এসে তিনজনকে আসামি করে এজাহার দায়ের করেন। ঘটনার দিনই পুলিশ একজনকে গ্রেপ্তার করে। এরপর গত ১২ জানুয়ারি (সোমবার) প্রধান আসামি সুমন মিয়াকে গ্রেপ্তার করা হয়। সবশেষে দীর্ঘ অনুসন্ধানের পর এজাহারভুক্ত ৩ নম্বর আসামি মহিনকে গতকাল রাতে ঢাকার উত্তরা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। 

ক্ষেতলাল থানার তদন্ত (ওসি) কামাল হোসেন বলেন, গণধর্ষণ মামলার ৩ নং আসামি মহিনকে গত সোমবার রাতে ঢাকার উত্তরা হতে গ্রেফতার করা হয়। মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

ক্ষেতলালের আলোচিত গ্যাং রেপ মামলার ৩ নম্বর আসামি মহিন গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২০ জানুয়ারি ২০২৬

featured Image

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় সংঘটিত আলোচিত গ্যাং রেপ মামলার এজাহারভুক্ত ৩ নম্বর আসামি মহিনকে ঢাকার উত্তরা এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ৩০ নভেম্বর (রবিবার) রাত আনুমানিক ৮টার দিকে ক্ষেতলাল পৌর এলাকার ভাসিলা কুমারগাড়ি মহল্লায় ভয়াবহ এই ঘটনা ঘটে। 

অভিযোগ অনুযায়ী, ভাসিলা গ্রামের লালচানের ছেলে সুমন মিয়া ভুক্তভোগী তরুণীকে তিনজনের কথা বলে মক্ষিরানী হিসেবে ভাড়ায় নেন। পরবর্তীতে কৌশলে আরও চারজনকে ডেকে এনে তরুণী ও তার স্বামীর হাত-মুখ বেঁধে জোরপূর্বক সাতজন মিলে গণধর্ষণ করে।

ঘটনার পর গুরুতর অসুস্থ হয়ে পড়া ভুক্তভোগী তরুণী ক্ষেতলাল থানায় এসে তিনজনকে আসামি করে এজাহার দায়ের করেন। ঘটনার দিনই পুলিশ একজনকে গ্রেপ্তার করে। এরপর গত ১২ জানুয়ারি (সোমবার) প্রধান আসামি সুমন মিয়াকে গ্রেপ্তার করা হয়। সবশেষে দীর্ঘ অনুসন্ধানের পর এজাহারভুক্ত ৩ নম্বর আসামি মহিনকে গতকাল রাতে ঢাকার উত্তরা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। 

ক্ষেতলাল থানার তদন্ত (ওসি) কামাল হোসেন বলেন, গণধর্ষণ মামলার ৩ নং আসামি মহিনকে গত সোমবার রাতে ঢাকার উত্তরা হতে গ্রেফতার করা হয়। মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত