জয়পুরহাট    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

জামায়াতের চোখ ফোটালো বিএনপি, তারাই আবার ভয় দেখায়- বিএনপি এমপি প্রার্থী সামসুজ্জোহা

ছবি- প্রতিনিধি

আসন্ন ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-২ (ধামইরহাট-পত্নীতলা) আসনের বিএনপি মনোনীত এমপি পদপ্রার্থী সামসুজ্জোহা খান বলেছেন, জামায়াতের চোখ ফোটালো বিএনপি, এমপি থেকে মন্ত্রীও বানানো হয়েছিল, এখন তারাই আবার বিএনপিকে ভয় দেখায়। এরা আওয়ামী লীগের চাইতেও বেশি ভয়ংকর।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেল সাড়ে চারটার দিকে নওগাঁর ধামইরহাটে বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে পৌর শাখা বিএনপির আয়োজনে এক নির্বাচনী জনসভায় ভোটার ও সমর্থকদের উদ্দেশ্যে এ মন্তব্য করেন তিনি। 

সামসুজ্জোহা খান বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জামায়াতকে প্রশ্রয় না দিলে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের ১৭ বছর যেমন গর্তের মধ্যে লুকিয়ে ছিল, ঠিক তেমনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহণ করার সাহসও পেতনা। আজ তাঁরা ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে বেহেস্তের টিকিট বিক্রি করে বেড়াচ্ছে।

তিনি আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে দল মত নির্বিশেষে সকল ভোটার ভাই ও বোনেরা বিএনপির ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে বিজয়ী করার মাধ্যমে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন নিশ্চিত করবেন এই প্রত্যাশা করি।

এসময় উপস্থিত ছিলেন, জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি সামিনা পারভীন, উপজেলা শাখা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব হাঞ্জালা, উপদেষ্টা দেওয়ান ফেরদৌস হাসান, সহসভাপতি রেজাউল করিম মুছা, পৌর শাখা বিএনপির সভাপতি সহিদুর রহমান, সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম লিটন প্রমুখ।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

জামায়াতের চোখ ফোটালো বিএনপি, তারাই আবার ভয় দেখায়- বিএনপি এমপি প্রার্থী সামসুজ্জোহা

প্রকাশের তারিখ : ২২ জানুয়ারি ২০২৬

featured Image

আসন্ন ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-২ (ধামইরহাট-পত্নীতলা) আসনের বিএনপি মনোনীত এমপি পদপ্রার্থী সামসুজ্জোহা খান বলেছেন, জামায়াতের চোখ ফোটালো বিএনপি, এমপি থেকে মন্ত্রীও বানানো হয়েছিল, এখন তারাই আবার বিএনপিকে ভয় দেখায়। এরা আওয়ামী লীগের চাইতেও বেশি ভয়ংকর।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেল সাড়ে চারটার দিকে নওগাঁর ধামইরহাটে বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে পৌর শাখা বিএনপির আয়োজনে এক নির্বাচনী জনসভায় ভোটার ও সমর্থকদের উদ্দেশ্যে এ মন্তব্য করেন তিনি। 

সামসুজ্জোহা খান বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জামায়াতকে প্রশ্রয় না দিলে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের ১৭ বছর যেমন গর্তের মধ্যে লুকিয়ে ছিল, ঠিক তেমনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহণ করার সাহসও পেতনা। আজ তাঁরা ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে বেহেস্তের টিকিট বিক্রি করে বেড়াচ্ছে।

তিনি আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে দল মত নির্বিশেষে সকল ভোটার ভাই ও বোনেরা বিএনপির ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে বিজয়ী করার মাধ্যমে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন নিশ্চিত করবেন এই প্রত্যাশা করি।

এসময় উপস্থিত ছিলেন, জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি সামিনা পারভীন, উপজেলা শাখা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব হাঞ্জালা, উপদেষ্টা দেওয়ান ফেরদৌস হাসান, সহসভাপতি রেজাউল করিম মুছা, পৌর শাখা বিএনপির সভাপতি সহিদুর রহমান, সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম লিটন প্রমুখ।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত